নিউজ

ঢাকা শিক্ষাবোর্ডের ২০২০ জেএসসি রেজিষ্ট্রেশন কার্ড বিতরণ সময়সূচী

ঢাকা শিক্ষাবোর্ডের ২০২০ জেএসসি রেজিষ্ট্রেশন কার্ড বিতরণ সময়সূচী প্রকাশিত হয়েছে সেই সাথে ২০২০ সালের অটোপাশ হওয়া শিক্ষার্থীদের অষ্টম শ্রেণির রেজিষ্ট্রেশন কার্ড সংগ্রহ করার নিয়মাবলিও জানানো হয়েছে।

মাধ্যমিক ‍ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবুল মুনছুর ভূঁইয়া ১৭ ফেব্রুয়ারি ২০২১ ২০২০ সালের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের (২০২০ সালে জেএসসি পরীক্ষার্থী) রেজিস্ট্রেশন কার্ড বিতরণ প্রসঙ্গে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

২০২০ সালের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের (২০২০ সালে জেএসসি পরীক্ষার্থী) রেজিস্ট্রেশন কার্ড বিতরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

বাের্ডের আওতাধীন অনুমােদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ২৪/০২/২০১১ ইং তারিখ থেকে ০৪/০৩/২০২১ তারিখ পর্যন্ত বিতরণ করা হবে।

উক্ত রেজিস্ট্রেশন কার্ড বিদ্যালয় শাখা থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলাে।

রেজিস্ট্রেশন কার্ডে কোন ধরনের ভুল হয়ে থাকলে আগামী ১৮/০৩/২০২১ ইং তারিখের মধ্যে সংশােধনের জন্য বাের্ডে আবেদন করতে হবে।

উক্ত সময়ের মধ্যে সংশােধন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

২০২০ সালের জেএসসি রেজিষ্ট্রেশন কার্ড গ্রহণের বিশেষ নির্দেশনা:

  • ১. শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি নবায়ন এবং কমিটির অনুমােদনপত্র দাখিল করতে হবে।
  • ২. উল্লেখিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ না করলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মােতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা শিক্ষাবোর্ডের ২০২০ জেএসসি রেজিষ্ট্রেশন কার্ড বিতরণ সময়সূচী বিজ্ঞপ্তি-

ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য-

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ