নিউজ

নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংকে বেতন বিল জমা প্রয়োজনীয় কাগজপত্র

নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ব্যাংক এর বিল জমা দেওয়ার কি কি কাগজপত্র লাগবে তা নিয়ে অনেকেই চিন্তায় আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্তর পরিবর্তনকৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ব্যাংকে বেতন-ভাতাদির বিল জমা দেওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং সে সকল কাগজ পত্রের নমুনা কপি সহ।

এই পোস্টটি পড়লে ব্যাংকে কাগজপত্র জমা দানের বিষয়ে আপনার আর কোন সমস্যা থাকবে না বলে আশা করছি। পোস্টটি সম্পূর্ণ পড়বেন এবং ভালো লাগলে অন্যের উপকারার্থে অবশ্যই তা শেয়ার করে দিবেন।

এবার চলুন জেনে নেই ব্যাংকে এমপিও বিল সাবমিট করার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে:

এখানে ক্রমান্বয়ে কাগজপত্র গুলোর তালিকা দেওয়া হল-

১. প্রতিষ্ঠান প্যাডে বেতন বিল এর সংক্ষিপ্ত বিবরণী: ০১ কপি

প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান প্যাডে প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নামের তালিকা পদবী মোবাইল নম্বর মোট প্রাপ্য বেতন এর একটি সামারি তৈরি করবেন।

নমুনা ফাইলটি ডাউনলোড করুন

২. শিক্ষক-কর্মচারীদের অঙ্গীকারনামা: ০১ কপি

বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারীদের নামের তালিকা সহ একটি অঙ্গীকারনামা প্রস্তুত করতে হবে। এখানে শিক্ষকদের নাম, ইনডেক্স নং, পদবি উল্লেখ থাকবে। শিক্ষকগণ তাদের নামের পাশে স্বাক্ষর সম্পাদন করবে।

নমুনা অঙ্গীকারনামা ডাউনলোড করুন

৩. খ – ফর্ম (বেতন ও ভাতা/পে স্কেল/আবর্তক/সহায়ক মঞ্জুরী বিল: ০২ কপি

প্রতিষ্ঠান নামে দুটি খ ফ্রম প্রস্তুত করে বিল ফরম এর সাথে জমা দিতে হবে। এই ফর্মে থাকে প্রতিষ্ঠান স্বীকৃতির মেয়াদ, পরিচালনা কমিটির মেয়াদ, মোট টাকার পরিমান কথায় ও অংকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও বিজ্ঞপ্তির স্মারক নং, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ।

নমুনা ফরম ডাউনলোড করুন

৪. অনলাইন থেকে ডাউনলোডকৃত এমপিও কপি :০১ টি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস পোর্টাল থেকে ডাউনলোড কৃত এমপিও কপি বেতন বিলের সাথে সংযুক্ত করতে হবে।

এমপিও শীট ডাউনলোড করুন

৫. এমপিও (বেতন বিলের বিবরণী): ০৩ টি

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের মাসিক হাজিরা ও বিস্তারিত বিবরণ এর উপর ভিত্তি করে একটি এনপিও বিবরণী প্রস্তুত করবেন। এই কপির তিনটি প্রস্তুত করে শিক্ষক-কর্মচারীরা এতে স্বাক্ষর সম্পাদন করবেন।

নমুনা এমপিও বিবরণী ডাউনলোড করুন

উপরোক্ত কাগজপত্রগুলো প্রস্তুত করে দুটো সেট করবেন। এরপর শিক্ষক-কর্মচারীদের স্বাক্ষর গ্রহন করে প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক প্রয়োজনীয় স্থানে স্বাক্ষর সম্পাদন করে ব্যাংকে এক কপি জমা দিবেন এবং প্রতিষ্ঠান এমপিও ফাইল এক কপি সংরক্ষণ করবে।

শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ টি ফলো এবং লাইক দিয়ে রাখুন।

এক নজরে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা:
১. প্রতিষ্ঠানের প্যাডে এমপিও সংক্ষিপ্তর বিবরণী – ০১ টি
২. প্রতিষ্ঠানের প্যাডে শিক্ষক/কর্মচারীদের অঙ্গীকার নামা- ০১ টি
৩. খ – ফর্ম (বেতন ও ভাতা/পে স্কেল/আবর্তক/সহায়ক মঞ্জুরী বিল: ০২ কপি
৪. ডাউনলোকৃত এমপিও শীট – ০১ টি
৫. শিক্ষক-কর্মচারীদের এমপিও বিবরণী- ০৩ টি

আপনার জন্য আরও কিছু খবর-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ