নিউজ

দাখিল পরীক্ষা ২০২১ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

দেশের সকল সরকারি বেসরকারি মাধ্যমিক স্তরের মাদরাসাসমূহ থেকে ২০২১ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ১০ আগষ্ট ২০২১ দাখিল পরীক্ষা ২০২১ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত দাখিল ২০২১ এর সংক্ষিপ্ত (শর্ট) সিলেবাস এর আলোকে ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ১২ সপ্তাহের মধ্যে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে কর্তৃপক্ষ।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর এর দাখিল পরীক্ষা ২০২১ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়

চলমান কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক প্রেরিত ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত প্রথম ধাপে ০৪ (চার) সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও অ্যাসাইনমেন্ট গ্রিড মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করে;

তৎপ্রেক্ষিতে অ্যাসাইনমেন্ট গ্রিডের নির্দেশনা মােতাবেক ১ম, ২য় ও ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও অ্যাসাইনমেন্ট গ্রিড মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলােড করাসহ সংশ্লিষ্ট সকল মাদ্রাসার ই-মেইলে প্রেরণ করা হয়।

পরবর্তীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য সংশােধিত পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্টের সফটকপি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করে;

এমতাবস্থায়, ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB)-এর সর্বশেষ (সূত্রোক্ত ৩) পুনর্বিন্যাসকৃত ও সংশােধিত পাঠ্যসূচি মােতাবেক সাধারণ”, “মুজাব্বিদ” ও “মুজাব্বিদ মাহির” এবং “বিজ্ঞান বিভাগের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট (‘কুরআন মাজিদ ও তাজভিদ’, ‘ইসলামের ইতিহাস’ ‘তাজভিদ নসর ও নজম, ‘তাজভিদ’, ‘পদার্থবিজ্ঞান ও রসায়ন’) প্রেরণ করাসহ সংশ্লিষ্ট সকল মাদ্রাসার ই-মেইলে প্রেরণ করা হলাে। মাদ্রাসা কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্ট প্রদান এবং জমাগ্রহণে শিক্ষার্থীদের সর্বোতপ্রকার সহযােগিতা প্রদান করবেন।

দাখিল পরীক্ষা ২০২১ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

উল্লেখ্য সরকার কর্তৃক ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক শিক্ষার্থীরা তাদের সম্পন্নকৃত অ্যাসাইনমেন্ট (সরাসরি/অনলাইনে) শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদান করবে। এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

দাখিল পরীক্ষা ২০২১ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ