নিউজ

এমপিও আবেদনের শিক্ষক-কর্মচারীদের যে বিষয়গুলো যাচাই করা হবে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে কয়েকদিন আগে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গত ০৬ মে ২০২০ মাধ্যমিক এবং ৮ মে ২০২০ উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসাসমূহের এমপিও আবেদনের তারিখ শেষ হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিও আবেদন নিষ্পত্তি অনুমোদন সততার সাথে সম্পন্ন করতে হবে।

এবং ঈদুল ফিতরের পূর্বেই নতুন শিক্ষক-কর্মচারীদের এমপিও প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রণালয়। আবেদন দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন কোন কাগজপত্র যাচাই করা হবে সেই প্রসঙ্গে একটি পত্র জারি করেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওই পত্রে বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল ও কলেজের এমপিও রিস্টোর পরিবর্তন নতুন এমপিওভুক্ত ক্ষরণের ফলে এমপিও পাওয়ার যোগ্য শিক্ষক কর্মচারীগণের মে ২০২০ মাসের এমপিও আবেদন নিষ্পত্তি অনুমোদন দ্রুততার সাথে সম্পন্ন করার লক্ষ্যে নিম্নে উল্লেখিত সংযুক্তিসমূহ যাচাই করে সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, উপ-আঞ্চলিক কর্মকর্তা উক্ত নির্দেশনাটি ফলো করবেন।

যাচাইয়ের জন্য সংযুক্তিসমূহ-

১. শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন পত্র
২. শিক্ষক-কর্মচারীদের ছবিযুক্ত ফর্ম
৩. পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
৪. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
৫. এনটিআরসিএ সনদ (যদি থাকে)
৬. স্নাতক পরীক্ষার নম্বর ফর্দ (যদি প্রয়োজন হয়)
৭. নিয়োগ পত্র
৮. যোগদান পত্র
৯. ব্যাংক একাউন্টের স্লিপ ও প্রত্যয়ন পত্র
১০. সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা
১১. এমপিও সিট (প্রথম ও শেষ এমপিও) নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এগুলো প্রযোজ্য হবে না
১২. নিয়োগ পরীক্ষার নম্বর ফর্দ (এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হলে এনটিআরসিএ রেকমেন্ডেশন লেটার
১৩. বিষয় অথবা সেকশন খোলার অনুমতি পত্র
১৪. পরিচালনা কমিটির সমস্ত রেজুলেশন।

উল্লেখ্য, নতুন এমপিওভুক্ত অথবা এমপিও স্তর পরিবর্তনকৃত শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল অথবা কলেজ এ বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কোন মে ২০২০ মাসের জন্য নির্ধারিত সময়ের আবেদনের ব্যর্থ হলে পরবর্তীতে নির্ধারিত সময়ে যথাযথ প্রক্রিয়ায় কর্মচারীগণ এমপিও আবেদন করতে পারবেন।

শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের পেইজ টি লাইক করে রাখুন।

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

4 Comments

  1. আমি কিভাবে ব্যাংক একাউন্ট খুলতে পারি‌?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ