নিউজ

এসএসসি ২০২১ এর নতুন কেন্দ্র স্থাপন ও পরিবর্তনে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি

এসএসসি ২০২১ এর নতুন কেন্দ্র স্থাপন ও পরিবর্তন আবেদন প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড; এসএসসি ২০২১ এর নতুন কেন্দ্র স্থাপন ও পরিবর্তনে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য একটি নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এম.এ আমিরুল ইসলাম স্বাক্ষরিত এসএসসি ২০২১ এর নতুন কেন্দ্র স্থাপন ও পরিবর্তনের আবেদনের নিয়মাবলী ও সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-

২০২১ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন এবং কেন্দ্র পরিবর্তনের জন্য নিম্নবর্ণিত কাগজ পত্রাদিসহ আগামী ১৮/০২/২০২১ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা বরাবর আবেদন করতে হবে।

কেন্দ্র পরিবর্তন ও নতুন কেন্দ্র স্থাপনের আবেদনের নিয়মাবলি:

১. প্রস্তাবিত কেন্দ্রের প্রধান শিক্ষক বিদ্যালয়ের নিজস্ব প্যাডে আবেদন করবেন।

২. নতুন কেন্দ্রের জন্য আবেদনে ৩০০০ (তিন হাজার) টাকা (অফেরতযােগ্য) এবং কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে ১০০০ (এক হাজার) টাকার (অফেরতযােগ্য) ফি সােনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেয়ার রশিদ আদেনপত্রের সাথে জমা দিতে হবে।

৩. যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, কেন্দ্রের জন্য তাদের আবেদন করার প্রয়ােজন
নেই।

৪. ঢাকা শিক্ষা বাের্ডের ওয়েবসাইট থেকে নতুন কেন্দ্র/কেন্দ্র পরিবর্তনের নির্ধারিত ছক ডাউনলােড করে পূরণকৃত ছক আবেদন পত্রের সংগে জমা দিতে হবে।

৫. সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শন প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট প্রেরণ
করতে হবে।

৬. প্রস্তাবিত কেন্দ্রটি বাের্ডের অনুমােদন পেলে পার্শ্ববর্তী যে সকল শিক্ষা প্রতিষ্ঠান উক্ত কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব প্যাডে সুস্পষ্ট ঘােষণাসহ সম্মতিপত্রের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

কেন্দ্র পরিবর্তন ও নতুন কেন্দ্র স্থাপনের আবেদনের বিশেষ নির্দেশনা:

  • ১. নির্ধারিত তারিখের পর কোনাে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
  • ২. ইতঃপূর্বে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষা ২০২০ এর নতুন কেন্দ্র/কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদন করেছে নির্ধারিত ছক অনুযায়ী পুনরায় তাদেরকে আবেদন করতে হবে।

এসএসসি ২০২১ এর নতুন কেন্দ্র স্থাপন ও পরিবর্তনে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি,

চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে

আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর।

আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ