নিউজ

উপবৃত্তির টিউশন ফি পেতে ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য আপডেটের নির্দেশ

উপবৃত্তির টিউশন ফি পেতে ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য আপডেটের নির্দেশ প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাউশির ওয়েবসাইটে প্রকাশিত ০৪ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তি আওতায় থাকা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উপবৃত্তির টিউশন ফি এর টাকা পেতে ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য আপডেটের নির্দেশনা দেওয়া হয়।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর স্কীম পরিচালক শরীফ মোর্তজা মামুন স্বাক্ষরিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ব্যাংক একাউন্ট নম্বরসহ অন্যান্য তথ্য আপভেটকরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়-

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের HSP MIS এ তথ্য আপডেট করার জন্য ইতােপূর্বে একাধিক বার পত্র প্রদান করা হলেও বহু শিক্ষা প্রতিষ্ঠান অদ্যাবধি প্রতিষ্ঠানের অনলাইন ব্যাংক একাউন্ট নম্বরসহ অন্যান্য তথ্য আপডেট করেনি।

এছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান ম্যানুয়াল ব্যাংক একাউন্ট নম্বর এন্ট্রি করেছে অনলাইন ব্যাংক একাউন্ট নম্বরসহ (১৩ থেকে ১৭ ডিজিট) অন্যান্য তথ্য আপডেট না করলে শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি প্রেরণ করা সম্ভব হবে না।

আগামী ১০.০২.২০২১ তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আপডেট করার জন্য পুনরায় অনুরােধ করা হলাে।

শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আপডেট না করার কারণে যদি কোন প্রতিষ্ঠান টিউশন ফি না পেয়ে থাকে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।

প্রতিষ্ঠানের তথ্য আপডেট করার জন্য নিম্নরূপ প্রক্রিয়া অনুসরণ করতে হবে;

১। HSP MIS এ লগইন করার নিয়মাবলী: HSP MIS এর লিংক (http://hspbd.com/HSP-MIS/login) লগইন করলে একটি স্ক্রিন প্রদর্শিত হবে।

উপবৃত্তির জন্য প্রথমটি অর্থাৎ হারমােনাইজড় স্টাইপেন্ড প্রােগ্রাম (এইচএসপি) এ ক্লিক করলে User narme/ID ও Password টাইপ করে লগইন বাটনে ক্লিক করতে হবে।

ড্যাশবাের্ড প্রবেশ করে প্রতিষ্ঠানের নাম ঠিক আছে কিনা নিশ্চিত হয়ে কাজ শুরু করতে হবে।

প্রতিষ্ঠানের তথ্য আপডেট করার নিয়মাবলী:

  • HSP MIS এ প্রবেশ করে মেনুবার অনুসরণ করে ‘কনফিগারেশনে ক্লিক করতে হবে।
  • প্রতিষ্ঠান তথ্য’ বাটনে ক্লিক করুন।
  • প্রতিষ্ঠান তালিকায় গিয়ে খুঁজুন বাটনে ক্লিক করুন। * ‘সম্পাদন’ বাটনে ক্লিক করুন। অতঃপর প্রতিষ্ঠান প্রােফাইল ফর্মে তথ্যসমূহ অর্থাৎ প্রতিষ্ঠান তথ্য, প্রতিষ্ঠান শিক্ষার্থীর তথ্য, প্রতিষ্ঠান ঠিকানা, পেমেন্টর তথ্য আপডেট করতে হবে।
  • সর্বশেষ সংরক্ষণ বাটনে ক্লিক করলে সফল মেসেজ প্রদর্শিত হবে।
  • উল্লেখ্য যে, প্রতিষ্ঠানের টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে অনলাইন ব্যাংক একাউন্ট (১৩ থেকে ১৭ ডিজিট) নম্বর এন্ট্রি করতে হবে।

User name/ID ও Password ব্যবহার করে HSP MIS এ লগইন করতে না পারলে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে hsp.sstipend@gmail.com ই-মেইলে যােগাযােগ করার অনুরােধ করা হলাে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ