শিক্ষা সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের লক্ষ্যে প্রাক-প্রস্তুতি গ্রহণের নির্দেশ

শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের লক্ষ্যে প্রাক-প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাউশি ‍ওয়েবসাইটে ২২ জানুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের লক্ষ্যে প্রাক-প্রস্তুতি গ্রহণের নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

মাউশি মহা পরিচালক প্রফেসর ড. মোঃ সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের লক্ষ্যে প্রাক-প্রস্তুতি গ্রহণের নির্দেশনা বিজ্ঞপ্তিতে বলা হয়-

দেশের সকল মাধ্যমিক, স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এর অবগতির জন্য জানানাে যাচ্ছে যে,

এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আপনারা জানেন কোভিড-১৯ অতিমারী চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা।

সেই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলােকে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্য একটি ‘গাইড লাইন’ তৈরি করা হয়েছে (সংযুক্ত)।

সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এ গাইড লাইন অনুযায়ী আগামী ০৪/০২/২০২১ তারিখের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র প্রতিষ্ঠানগুলাে খুলে দেওয়া যায়।

শুধু করােনাকালিন সমস্যা মােকাবিলা নয়, বরং ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আমাদেরকে এখনই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসাবে গড়ে তােলার ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণ নির্দেশনা ডাউনলোড

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ