‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচন ও বৃত্তি প্রদান বিজ্ঞপ্তি প্রকাশিত

‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচন ও বৃত্তি প্রদান বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে দেশের মধ্যে সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর (Post Graduation) পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য হতে ‘বঙ্গবন্ধু স্কলার নির্বাচন ও বৃত্তি প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বঙ্গবন্ধু স্কলার নির্বাচন ও বৃত্তি প্রদানের আবেদন আহ্বান বিজ্ঞপ্তি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনন্য মেধাবী শিক্ষার্থীদেরকে স্বীকৃতি ও উৎসাহ প্রদানের জন্য দেশের মধ্যে সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর (Post Graduation) পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য হতে ‘বঙ্গবন্ধু স্কলার নির্বাচন ও বৃত্তি প্রদান করা হবে।

এ লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে ও নির্ধারিত আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে :

ক) স্কলারশিপের অধিক্ষেত্র :

  • সামাজিক বিজ্ঞান (Social Science);
  • কলা ও মানবিক (Arts & Humanities);
  • ব্যবসায় শিক্ষা (Business Studies) আইন (Law);
  • ভৌত বিজ্ঞান (Physical Science);
  • ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (Engineering & Technology) faceta (Science);
  • জীব বিজ্ঞান (Biological Science);
  • শিক্ষা ও উন্নয়ন (Education & Development) চিকিৎসা (Medicine);
  • চারুকারু (Fine Arts);
  • কৃষি বিজ্ঞান (Agricultural Science);
  • মাদরাসা শিক্ষা (Madrasha Education);

খ) প্রত্যেক অধিক্ষেত্র হতে ১ জন স্কলারকে বৃত্তি প্রদান করা হবে।

গ) ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তির জন্য আবেদনের নিয়ম ও শর্তাবলি :

১. মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ‘বঙ্গবন্ধু স্কলার নির্বাচন ও বৃত্তি প্রদান নির্দেশিকায় বর্ণিত শর্ত, যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক শিক্ষার্থীদেরকে আবেদন করতে হবে।

এ সংক্রান্ত নির্দেশিকা/আবেদনপত্রের ফরম প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) পাওয়া যাবে।

২. সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির নিশ্চয়তা পেয়েছেন বা ভর্তিকৃত এমন শিক্ষার্থীগণ ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করবেন।

আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, নম্বরপত্র ও এট্রী কারিকুলার অ্যাচিভমেন্ট’র সনদের সত্যায়িত অনুলিপি সংযোজন করতে হবে।

৩. পূরণকৃত আবেদন ফরম এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি আগামী ২৮ মার্চ ২০২১ তারিখ অফিস চলাকালীন ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ড্রি, ঢাকা-১২০৯ বরাবর রেজিস্টার্ড ডাকযােগে বা সরাসরি পৌঁছাতে হবে।

নির্ধারিত তারিখ ঐ সময়ের পর প্রাপ্ত কোনাে আবেদনপত্র বিবেচনা করা হবে না।

৪. কর্তৃপক্ষ যে কোনাে সময় এ বিজ্ঞপ্তি বাতিল/পরিবর্তন এবং যে কোনাে আবেদন বিবেচনাবাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচন ও বৃত্তি প্রদান ২০২১ এর

বিজ্ঞপ্তি ডাউনেলোড করুন

‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচন ও বৃত্তি প্রদান ২০২১ আবেদন ফরম ও ম্যানুয়াল ডাউনলোড করুন;

আপনার জন্য আরও কিছু তথ্য:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আমাদের আরও কিছু ওয়েবসাইট:

সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ