৩১০ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে মৎস্য অধিদপ্তর

৩১০ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে মৎস্য অধিদপ্তর; এই সংক্রান্ত একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মৎস্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে।

২৮/০২/২০২১ খ্রি. মৎস্য অধিদপ্তরের নিয়ােগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-

মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত সরাসরি পূরণযােগ্য ১৪ থেকে ২০ গ্রেডের ৩১০টি শূন্যপদে কর্মচারী নিয়ােগের লক্ষ্যে ১৯ মার্চ, ২০২০ তারিখের ৩৩.০২.০০০০.১০৩.০১.০০৮.২০-১১৬ সংখ্যক স্মারকে নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পরবর্তীতে আবেদনের সময়সীমা বৃদ্ধি করে ১৪ জুলাই, ২০২০ তারিখের ৩৩.০২.০০০০.১০৩.০১.০০৮.২০-১৯২ সংখ্যক স্মারকে সংশােধিত বিজ্ঞপ্তি জারি করা হয়।

উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদনকারীদের মধ্য হতে গাড়িচালক, নিরাপত্তা প্রহরি এবং অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষা আগামী ০৫ মার্চ, ২০২১ তারিখ, শুক্রবার বিকাল ০৩:০০ টায় এবং সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হ্যাচারি টেকনিশিয়ান এবং পাম্প অপারেটর পদের জন্য লিখিত পরীক্ষা আগামী ১২ মার্চ, ২০২১ তারিখ, শুক্রবার বিকাল ০৩:০০ টায় অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিলাে।

টেলিটক বাংলাদেশ লিমিটেড -এর কারিগরি সহায়তায় পরীক্ষার্থীদের রেজিস্টার্ড মােবাইল নম্বরে প্রবেশপত্র ডাউনলােড সংক্রান্ত তথ্য ইতােমধ্যে প্রেরণ করা হয়েছে এবং প্রবেশপত্র ডাউনলােডের জন্য উন্মুক্ত করা হয়েছে।

কিন্তু অনিবার্য কারণবশত উক্ত দুই দিনের নিয়ােগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে নির্ধারণ হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানাে হবে।

পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.fisheries.gov.bd) -এ পাওয়া যাবে।

৩১০ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে মৎস্য অধিদপ্তর সংক্রান্ত বিজ্ঞপ্তিটি

ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

 

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ