নিউজ

৮ম শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট প্রকাশিত – এক পাতায় সব বিষয় ডাউনলোড

মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ৮ম শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার জন্য এবং পাঠের মূল্যায়ন করার জন্য মাউশি কর্তৃক ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে; ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২য় সপ্তাহের এই নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়।

বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য শ্রেণি ভিত্তিক আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের প্রয়োজনীয় অ্যাসাইনমেন্টগুলো না ডাউনলোড করেই এখান থেকে দেখতে পাবে এবং চাইলে সবার নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিতে পারবে।

প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে।

৮ম শ্রেণির প্রকাশিত ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) দেখে নাও-

শ্রেণি-অষ্টম বিষয়: বিজ্ঞান

এ্যাসাইনমেন্টের ক্রম : নির্ধারিত কাজ-১

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম: প্রথম অধ্যায়ঃ প্রাণি জগতের শ্রেণি বিন্যাস

  • পাঠ -১: প্রাণি জগতের শ্রেণিবিন্যাস;
  • পাঠ ২-৫ : অমেরুদন্ডী প্রাণীর শ্রেণি বিন্যাস;
  • পাঠ ৬-৮: মেরুদন্ডী প্রাণীর শ্রেণি বিন্যাস;
  • পাঠ -৯ : শ্রেণি বিন্যাসের প্রয়ােজনীয়তা;

দ্বিতীয় অধ্যায়ঃ জীবের বৃদ্ধি ও বংশগতি

  • পাঠ -১: কোষ বিভাজনের প্রকারভেদ;
  • পাঠ -২: মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি;
  • পাঠ -৩: প্রাে-মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলােফেজ;
  • পাঠ -৪: টেলােফেজ;
  • পাঠ ৫-৬ : মিয়ােসিস;
  • পাঠ ৭-৯ : বংশগতি নির্ধারণে ক্রোমােজোম, DNA RNA

তৃতীয় অধ্যায়ঃ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন

  • পাঠ- ১-২: ব্যাপন;
  • পাঠ -৩: অভিস্রবণ;
  • পাঠ- ৪ : অভিস্রবণের গুরুত্ব;
  • পাঠ -৬ : প্রস্বেদন;
  • পাঠ -৭: প্রস্বেদনের গুরুত্ব;
  • পাঠ -৫ : উদ্ভিদের পানি ও খনিজ লবণ শােষণ পাঠ;
  • ৮-১০: পানি ও খনিজ লবণের পরিবহন;

এ্যাসাইনমেন্ট/নির্ধারিতকাজ: 

১। নিধিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখল, ছােট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়েছে।

সেতার মায়ের কাছে জানল, কোষ বিভাজনের কারনে এমন হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়ােগ করলেন।

মেয়ে মাকে জিজ্ঞেস করল, “মা, তুমি মাটিতে সার দিচ্ছ, কিন্তু তা পাতায় পৌছাবে কী করে”। মা জানালেন “এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে”।

  • ক) কোষ বিভাজন কাকে বলে?
  • খ) মিয়ােসিস কোষ বিভাজন কে হ্রাস মূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
  • গ) উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভুমিকা রাখে। ব্যাখ্যা কর।
  • ঘ) মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কত খানি-তা বিশ্লেষণ কর।

উত্তর দেখুন: কোষ বিভাজনের সংজ্ঞা, বিভাজন প্রক্রিয়া, ব্যাপন ও অভিস্রবন

মূল্যায়ন নির্দেশক:

  • ক. কোষ বিভাজনের সংজ্ঞা সঠিকভাবে লিখতে পারার দক্ষতা;
  • খ. মিয়ােসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য জেনে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারার দক্ষতা;
  • গ. মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে ক্যারিও কাইনেসিস ধাপের প্রথম ধাপ প্রােফেজ জানতে পারলে উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখবে তার সক্ষমতা যাচাই;
  • ঘ. উদ্ভিদের ব্যাপন, অভিস্রবণ, উদ্ভিদের পানি ও খণিজ লবণ শােষণ ইত্যাদির উপর ধারণা নিয়ে প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ ওযুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান;

শ্রেণিঃ ৮ম, বিষয়ঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি

এ্যাসাইন্টমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-১

অধ্যায় ও বিষয় বস্তুর শিরােনাম: প্রথম অধ্যায়

  • পাঠ-১ ও ২: তথ্য ও যােগাযােগ প্রযুক্তির গুরুত্ব;
  • পাঠ-২: কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি;
  • পাঠ-৩: যােগাযােগ পাঠ-৪ ব্যবসায়ে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির গুরুত্ব;
  • পাঠ-৫: সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির প্রয়ােগ;
  • পাঠ-৬: চিকিৎসা;
  • পাঠ- ৭, গবেষণা;

এ্যাসাইনমেন্ট/নির্ধারিতকাজ:

একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যােগাযােগ ভিত্তিক সেবা থেকে কীভাবে সহযােগিতা পেতে পারেন? বিষয়টির একটি শিরােনাম দিয়ে (২৫০ শব্দের মধ্যে) একটি প্রবন্ধ লিখ।

প্রবন্ধে যা যা থাকবে:

  • ভূমিকা;
  • সেবাসমূহের তালিকা;
  • ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব উপসংহার;

উত্তর দেখুন: ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা

মূল্যায়ন নির্দেশক:

  • বিষয় বস্তুগত সম্পর্কে ধারণা নির্ভুল তথ্য ও যুক্তিসংগত ব্যাখ্যা প্রদান;
  • ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়;
  • চাহিদা অনুযায়ী উত্তর;
  • প্রদানে সক্ষমতা;

শ্রেণি: অষ্টম, বিষয়: ইসলাম ও নৈতিকশিক্ষা

এ্যাসাইন্টমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-১

অধ্যায় ও বিষয় বস্তুর শিরােনাম: অধ্যায়- ১ম আকাইদ

এ্যাসাইনমেন্ট/নির্ধারিতকাজ: সংক্ষিপ্ত প্রশ্ন:

  • ১. ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড়” কথাটি ব্যাখ্যা কর।
  • ২. কপটতার নিদর্শন গুলাে কী কী?
  • ৩. নবি-রাসুলের পার্থক্য বর্ণনা কর।
  • ৪. হাশরের ময়দানে কয় ধরণের শাফায়াত কার্যকর হবে? ব্যাখ্যা কর।

উত্তর দেখুন: ইসলাম ও ইমানের সম্পর্ক, কপটতা, নবি-রাসুল এবং হাশরের ময়দান

মূল্যায়ন নির্দেশক:

  • বিষয় বস্তুগত জ্ঞান
  • নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা
  • প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিকভাবে উত্তর লিখনের পারঙ্গমতা;
  • ইসলামের মূল বিশ্বাস্য বিষয়গুলাে সম্পর্কে সম্যক ধারনা
  • প্রাসঙ্গিক কুরআন ও সুন্নাহর সম্যক দক্ষতা

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, খৃষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট পিডিএফ এ সকল বিষয়ের সাথে দেওয়া আছে-

Class Eight 2nd Assignment Download (All Subject in a Page)

৮ম এর ২য় অ্যাসাইনমেন্ট ডাউনলোড

শুধু আপনার জন্য আরও কিছু বাছাই করা তথ্য:

দেশের বিভিন্ন স্থানের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে উন্মুক্ত আলোচনা করছে ও সহযোগিতা নিচ্ছে।

তুমিও যুক্ত হও- গ্রুপ লিংক: facebook.com/groups/banglanotice;

প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে।

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ