নিউজ

নতুন উপবৃত্তির তথ্য এন্ট্রি প্রসঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি জরুরী নির্দেশনা

২০২০ সালের ৬ষ্ঠ থেকে ১১শ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর সফটওয়্যারে ডাটা এন্ট্রির কাজ চলছে। নতুন উপবৃত্তির তথ্য এন্ট্রি প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি জরুরী নির্দেশনা জারী করেছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর স্কীম পরিচালনা অফিস।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রােগ্রাম অন্তভূৃক্ত সমন্বিত উপবৃত্তি কর্মসূচি কার্যক্রম এর স্কিম পরিচালক শরীফ মাের্তজা মামুন স্বাক্ষরিত ৪/১১/২০২০খ্রিঃ বিজ্ঞপ্তিতে বলা হয়- 

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অধীন গত ০৮/১০/২০২০ তারিখ হতে ২০২০ সালের ৬ষ্ঠ ও ২০১৯-২০ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির উপবৃত্তি যােগ্য শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি কার্যক্রম চলমান রয়েছে।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের তথ্য অনলাইনে অসম্পূর্ন রেখে সংরক্ষন করছেন। বিশেষ করে পিতা/মাতা/অভিভাবক এর জাতীয় পরিচয়পত্রের অংশ পূরণ করছেন না।

শিক্ষার্থীদের পিতা/মাতা/অভিভাবক এর জাতীয় পরিচয়পত্র নম্বর না থাকলে G2P পদ্ধতিতে শিক্ষার্থীর একাউন্টে টাকা যাবে না।

এখানে উল্লেখ্য যে, শিক্ষার্থী তার পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যাংকিং একাউন্ট খুলেছে উক্ত জাতীয় পরিচয়পত্রটি অবশ্যই পূরণ করতে হবে।

এরূপ ক্ষেত্রে কোন শিক্ষা প্রতিষ্ঠান অসম্পূর্ন/ভুল তথ্য এন্ট্রি করে। থাকলে তা তথ্য এন্ট্রির নিদিষ্ট সময়ের মধ্যে সংশােধন করার জন্য অনুরােধ করা হলাে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

HSPMIS Urgent Notice Download

আপনার জন্য আরও কিছু জরুরী বিজ্ঞপ্তি:

দেশের সকল স্তরের শিক্ষা ব্যবস্থা, চাকুরি, ব্যবসা, প্রশিক্ষণসহ যেকোন বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ