নিউজ

নন-এমপিও শিক্ষকদের জন্য এনটিআরসিএর জরুরী বিজ্ঞপ্তি

২০১৯ সালের ২য় নিয়োগ চক্রের নন-এমপিও পদে সুপারিশকৃত নন এমপিও শিক্ষকদের অনুকূলে জারীকৃত Recommendation Letter-এর শর্ত শিখিলকরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারী করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ; নন-এমপিও শিক্ষকদের জন্য জারীকৃত বিজ্ঞপ্তিটি দেখুন-

এনটিআরসিএর এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেসরকারি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ২০১৯ সালে সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের রিকমন্ডেশন লেটার এর ৪ নং শর্ত শিথিল সংক্রান্ত এই নির্দেশনাটি প্রদান করা হয়।

এনটিআরসিএ এর ওয়েবসাইটে প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখের বিজ্ঞপ্তিতে বলা হয়-

এনটিআরসিএ কর্তৃক ২য় নিয়ােগ চক্রের NON-MP0 পদে সুপারিশকৃত প্রার্থীদের Recommendation Letter-এর ৪নং শর্তে “নন-এমপিও পদে সুপারিশকৃত প্রার্থীরা কখনও এমপিও সুবিধা দাবী করতে পারবেন না।

এ সুপারিশ নন এমপিও পদে এমপিও প্রাপ্তির কোন সুপারিশ নয় এবং এর মাধ্যমে প্রার্থীর MP০ প্রাপ্তির কোন অধিকার জন্মাবে না” মর্মে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, অক্টোবর ২০১৯ এ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান MPO ভুক্তির ঘােষণা এবং তৎপরবর্তীতে বিভিন্ন তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন সংশ্লিষ্ট অধিদপ্তরসমূহ কর্তৃক যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও পদসমূহ নতুন করে MPO ভুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে উল্লিখিত ৪নং শর্ত শিথিলযােগ্য বিবেচিত হবে।

প্রচলিত এমপিও নীতিমালার আলােকে তাদের ক্ষেত্রে এমপিওভুক্তির এ শর্ত প্রতিবন্ধকতা তৈরি করবে না।

০২. উল্লেখ্য, কেবলমাত্র নন-এমপিও চাহিদা প্রদানকারী প্রতিষ্ঠান ( যেগুলো নতুন এমপিও ভুক্ত হয়েছে এবং এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী ভবিষ্যতেও এমপিও ভুক্ত হবে) এবং যেখানে এনটিআরসিএ কর্তৃক নন-এমপিও পদে সুপারিশ করা হয়েছিল সেগুলাের ক্ষেত্রে এ শর্ত শিথিলযােগ্য মর্মে বিবেচিত হবে।

০৩. জনস্বার্থে এ আদেশ জরুরী হিসেবে বিবেচ্য।

স্মারক নং: বেশিনিক/শিশি/প্রতিষ্ঠান NON-MPO পদ MPO সংক্রান্ত /৯০৪/২০১৯৫৪, তারিখ:০৫সেপ্টেম্বর, ২০২০

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ