নিউজ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের e-Requisition সংশােধন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের e-Requisition সংশােধন/পরিশােধন/পরিমার্জন সম্পর্কিত একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় নিয়োগ চক্রের e-Requisition সংশোধন/পরিশোধন/পরিমার্জন সম্পর্কিত জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। 

এনটিআরসিএর ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি হল-

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের e-Requisition সংশােধন/পরিশােধন/পরিমার্জন সম্পর্কিত জরুরি নির্দেশনা।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বিগত ৫ মার্চ ২০২০ তারিখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ই-রিকুইজিশন প্রদানের নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয়েছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশকরণের পূর্বশর্ত নির্ভুল ই-রিকুইজিশন। সে লক্ষ্যে ইতােমধ্যে প্রেরিত ই-রিকুইজিশন প্রয়ােজন সাপেক্ষে সংশােধন/পরিশােধন/পরিমার্জনের সর্বশেষ সুযােগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যদি কোন প্রতিষ্ঠানের প্রেরিত ই-রিকুইজিশন এর সংশােধন/পরিশােধন/পরিমার্জনের প্রয়ােজন হয় তবে আবশ্যিকভাবে আগামী ৩১ আগস্ট ২০২০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের মাধ্যমে নিজ নিজ এলাকার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের চাহিদাপত্র যাচাই বাছাই করে

প্রয়ােজন অনুসারে প্রতিষ্ঠানের চাহিদা সংশােধন/পরিশােধন/পরিমার্জন প্রয়ােজন অত্যাবশ্যক বিবেচিত হলে সে সমস্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে সূত্রস্থ পত্রে উল্লিখিত সময়ের মধ্যে চাহিদাপত্র সংশােধন করিয়ে নিবেন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান স্ব স্ব User Id & Password ব্যবহার করে http://ngi.teletalk.com.bd-তে Login করে Edit option-এ গিয়ে চাহিদাপত্র সংশােধন/পরিশােধন/ পরিমার্জন করতে পারবেন।

০২। প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সংশােধিত চাহিদাপত্রের কপি সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারগণ স্ব স্ব Panel-এ দেখতে পাবেন।

চাহিদাপত্র যাচাইয়ের পর জেলা শিক্ষা অফিসারগণ নিজ নিজ Panel Page এর শেষে প্রদর্শিত Save & Submit button এ Click করলে সংশােধিত চাহিদাপত্রগুলাে চূড়ান্তভাবে Submit হয়ে যাবে।

এ প্রক্রিয়াটি যথাযথভাবে অনুসরণের জন্য বিশেষ ভাবে অনুরােধ করা হলাে।

উল্লেখ্য, যে সকল e-Requisition ইতােমধ্যে প্রেরিত হয়েছে (৫ মার্চ ২০২০ পর্যন্ত) কেবলমাত্র সে সকল eRequisition সংশােধন/পরিশােধন/পরিমার্জন এর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযােজ্য হবে। নতুন করে কোন পদ অন্তর্ভুক্ত করা যাবে না।

০৩। আরাে উল্লেখ্য যে, বর্ণিত সময়সীমা অতিক্রান্ত হবার পর ই-রিকুইজিশন সংশােধন/পরিশােধন/পরিমার্জনের আর কোন আবেদন এ কার্যালয়ে গ্রহণযােগ্য হবে না।

এরপরও যদি কোন প্রতিষ্ঠান প্রধান জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮, মহিলা কোটার পরিপত্র এবং নবসৃষ্ট পদে নিয়ােগের বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে e-Requisition প্রদান করেন তবে তার বিরুদ্ধে জনবলকাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮-এর ১৮.১(ঘ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পত্র প্রেরণ করা হবে।

একই সাথে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উপর অর্পিত দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পত্র প্রেরণ করা হবে।

০৪। জনস্বার্থে বিষয়টি অতিব জরুরি হিসেবে বিবেচ্য।
জরুরি যােগাযােগ: ০২-৪১০৩০১৩১, ০২-৪১০৩০৩৯৩, ০২-৪১০৩০১২৯ (অফিস চলাকালীন সকাল ৯.০০ মিঃ থেকে বিকেল ৫.০০ মিঃ) email: ntrca 2005@yahoo.com

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

আরও পড়ুন:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ