নিউজ

Digital Monitoring System DMS এর জন্য স্কুল ও কলেজ এর তথ্য প্রেরণের নির্দেশ

Digital Monitoring System (DMS) App-এ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের (সরকারি ও বেসরকারি) অন্তর্ভুক্তির জন্য তথ্য প্রেরণ করার নির্দেশ দিয়েছে মাউশি; সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ মনিটরিং করার জন্য একটি সফটওয়্যার ডেভেলাপ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি নির্ধারিত ছকে তথ্য প্রেরণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে;

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর- ৩৭.০২.০০০০,১১৫.১৬.০০২.১৯.১৪৭ এবং তারিখঃ ০৭/১০/২০২০ Digital Monitoring System (DMS) app-এ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের (সরকারি ও বেসরকারি) অন্তর্ভুক্তির জন্য তথ্য প্রেরণ প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি বলা হয়- 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাৰ্থীন মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের পরিদর্শন কার্যক্রমকে আরও সহজ এবং নির্ভরযােগ্য করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন ছকের তথ্যসমূহ Digital Monitoring System App এর মাধ্যমে সংগ্রহ করা এবং mmcm.gov.bd ওয়েবসাইটের জ্যাশবাের্ডের মাধ্যমে নিয়মিত পরিবীক্ষণ করা হচ্ছে।

এমতাবস্থায়, দেশের সকল কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের (সরকারি ও বেসরকারি) তথ্য ‘উক্ত app এর মধ্যে সন্নিবেশিত করা প্রয়োজন। এলক্ষ্যে নিমােক্ত ছক অনুযায়ী তথ্য প্রয়োজন।

ছকটি ডাউনলোড করে উপযুক্ত তথ্যসমূহ পূরণ পূর্বক পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে director.mew@gmail.com ই-মেইল ঠিকানায় প্রেরণ করার জনা অনুরােধ করা হলাে।

(প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক), মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর স্বাক্ষরিত-

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

Digital Monitoring System (DMS) App-এ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের (সরকারি ও বেসরকারি) অন্তর্ভুক্তির জন্য তথ্য প্রেরণ প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তথ্য প্রেরণের নমূনা ছকটি ডাউনলোড করুন:

আপনার জন্য আরও কিছু জরুরী নোটিশ-

 

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ