নিউজ

৯ম শ্রেণি উচ্চতর গণিত ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট সমাধান (বাছাইকরা উত্তর)

সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের নবম শ্রেণির ৩য় সপ্তাহের উচ্চতর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট এর উত্তর নিয়ে ভাবছো? তোমাদের জন্য আজকে ২০২১ সালের নবম শ্রেণির উত্তর গণিত বিষয়ের এ্যাসাইনমেন্ট এর একটি বাছাইকরা নমূনা উত্তর নিয়ে আলোচনা করবো।

আজকের আলোচনা শেষে তোমরা ২০২১ সালের ৯ম শ্রেণির তৃতীয় সপ্তাহের উচ্চতর গণিত (Higher Math) অ্যাসাইনমেন্ট এর উত্তর লিখতে সহযোগিতা পাবে।

২০২১ সালের ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের উচ্চতর গণিত (Higher Math) অ্যাসাইমেন্ট প্রশ্ন

তোমাদের জন্য নবম শ্রেণির উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায়, সেট ও ফাংশন থেকে ২০২১ সালের তৃতীয় অ্যাসাইনমেন্ট এর নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে।

৯ম শ্রেণির ৩য় সপ্তাহের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ের এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন:
  • (ক) বর্ণিত অন্বয়টি ফাংশন হলে তা কী ধরনের ফাংশন যুক্তিসহ উল্লেখ কর।
  • (খ) (a) এর বিপরীত ফাংশন সম্ভব কিনা তা যুক্তিসহ উপস্থাপন কর।
  • (গ) (b) এর ক্ষেত্রে x ≠ 3 এর জন্য ফাংশনটি এক-এক এবং সার্বিক কিনা তা যুক্তি দিয়ে নিজস্ব মতামত উপস্থাপন কর।

নির্দেশনা: উচ্চতর গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ে আলােচিত সেট ও ফাংশন সম্পর্কে সম্যক ধারণা নিয়ে সমস্যাগুলাে সমাধান করতে বলা হয়েছে।

৯ম শ্রেণির ৩য় সপ্তাহের উচ্চতর গণিত (Higher Math) অ্যাসাইমেন্ট এর নমূনা উত্তর

শতভাগ মূল্যায়ন নির্েদশনা অনুসরণ করে তোমাদের জন্য ২০২১ সালের নবম শ্রেণির তৃতীয় সপ্তাহের উচ্চতর গণিত (Higher Math) সমাধান দেওয়া হল।

উদ্দীপক

৯ম শ্রেণির ৩য় সপ্তাহের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ের এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন:

প্রশ্ন-(ক): বর্ণিত অন্বয়টি ফাংশন হলে তা কী ধরনের ফাংশন যুক্তিসহ উল্লেখ কর

ক এর সমাধান:

বর্ণিত অন্বয়টি ফাংশন হলে, তা হবে সার্বিক ফাংশন। কারণ, ফাংশনটির অধীনে  X→a,  Y→b,  Z→c।

প্রশ্ন-(খ): (a) এর বিপরীত ফাংশন সম্ভব কিনা তা যুক্তিসহ উপস্থাপন কর

খ এর সমাধান:

মনে করি,

f : A B একটি এক-এক ও সার্বিক ফাংশন। [সন্তান = A , মা = B ধরি]

একটি ফাংশন g : B → A বর্ণিত  হয় যেখানে প্রত্যেক b Є B এর জন্য g(b) = a যদি ও কেবল যদি f(a) = b হয়।  এই ফাংশন g কে f এর বিপরীত ফাংশন বলা হয় এবং f-1 দ্বারা নির্দেশ করা হয় অর্থাৎ, g = f-1  

উপরের চিত্রের বর্ণিত ফাংশনটি f হলে f-1 : B → A  এবংf-1(a) = X, f-1(b) = Y, f-1(b) = Z ; যা অসম্ভব

অতএব, (a) এর বিপরীত ফাংশন সম্ভব নয়

প্রশ্ন-(গ): (b) এর ক্ষেত্রে x ≠ 3 এর জন্য ফাংশনটি এক-এক এবং সার্বিক কিনা তা যুক্তি দিয়ে নিজস্ব মতামত উপস্থাপন কর

সমাধান:

প্রশ্ন-(গ): (b) এর ক্ষেত্রে x ≠ 3 এর জন্য ফাংশনটি এক-এক এবং সার্বিক কিনা তা যুক্তি দিয়ে নিজস্ব মতামত উপস্থাপন কর
সমাধান পার্ট-১
সমাধান পার্ট ০২

বন্ধুরা এই ছিল তোমাদের জন্য ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের উচ্চতর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট এর নমূনা উত্তর। তোমাদের জন্য আজকের এই উত্তরটি প্রদান করেছেন-

খাদিজা আক্তার স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ।

তৃতীয় সপ্তাহের ৯ম শ্রেণির অন্যান্য বিষয়ের উত্তর

তোমাদের জন্য আরও কিছু তথ্য:

তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে।

তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো

নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

সবার আগে সকল শ্রেণির সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর উত্তর পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর এন্ড্রয়েড অ্যাপটি ইন্সটল করে নিন।

এটি সম্পূর্ণ বিনামূল্যে

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ