নিউজ

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট পুনরায় চালু

বেশ কিছুদিন বন্ধ থাকার পর ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় চালু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১০ আগস্ট ২০২১  অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট পুনরায় চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

দেশব্যাপী করোনাভাইরাস এর প্রকল্প পরায়ণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ এর কারণে ২৪ জুলাই, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং ৬ষ্ঠ-৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট দ্বিতীয় দফায় স্থগিত করা হয়েছিল।

১০ আগস্ট ২০২১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত এসাইনমেন্ট কার্যক্রম পুনরায় চালু বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি বেসরকারি কলেজসমূহের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার জন্য ধারাবাহিক কার্যক্রম পুনরায় চালু করে দেয়। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় চালুকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়-

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৪-০৬-২০২১ তারিখ থেকে চালু হয়।

ইতােমধ্যে গ্রীড ভিত্তিক ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ জনিত সংক্রমণ রােধে সরকার কর্তৃক আরােপিত বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ২৪ জুলাই ২০২১ তারিখের ৩৭.০২.০০০০.১০৫.০৬.০০১.২১.৪৪২ নং পত্রে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়।

বর্তমানে সরকার কর্তৃক কোভিড-১৯ অতিমারি জনিত বিধি নিষেধ ১১ আগস্ট ২০২১ তারিখ থেকে শিথিল করা হয়েছে।

এমতাবস্থায়, কোভিড-১৯ অতিমারি জনিত বিধি নিষেধ শিথিল করায় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এনসিটিবি কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা প্রতিপালনপূর্বক ১১/০৮/২০২১ খ্রি. তারিখ থেকে যথারীতি চলমান থাকবে।

২০২২ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট পুনরায় চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড করুন

স্থগিত হওয়ার পূর্বে এইচ এস সি পরীক্ষা ২০২২ ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট চলমান ছিল। প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ