নিউজ

সনদ যাচাই ও শিক্ষক নিয়োগ বিষয়ে এনটিআরসিএ’র সতর্কীকরণ বিজ্ঞপ্তি

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এনটিআরসিএ নিবন্ধন সনদ প্রাপ্ত শিক্ষকদের সনদ যাচাই ও শিক্ষক নিয়োগ বিষয়ে এনটিআরসিএ’র সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সনদ যাচাই ও শিক্ষক নিয়োগ বিষয়ে এনটিআরসিএ’র সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখুন-

এনটিআরসিএ এর ওয়েবসাইটে ২১ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এনটিআরসিএ এর প্রকাশিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি এমন-

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে,

কতিপয় অসাধু ব্যক্তি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শূন্য পদে নিয়ােগ প্রদান, সনদ যাচাই, সনদ সংশোধন এবং দ্বিনকল সনদ উত্তোলনে সহযােগিতার মিথ্যা প্রলােভন ও আশ্বাস দিয়ে প্রতিষ্ঠান প্রধানসভাপতি/সদস্য সচিব/সদস্যসহ সেবা প্রত্যাশী নিরীহ ব্যক্তিদের প্রতারণা করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।

সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রেখে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কোন ধরনের অর্থের সংশ্লেষ ব্যতীত এ অব্দি নিয়োগ প্রক্রিয়াসহ সনদ যাচাই, সনদ সংশােধন এবং দ্বিনকল সনদ বিতরণ কার্যক্রম সম্পন্ন করে চলেছে এবং ভবিষ্যতে সমরূপভাবে এ কার্যক্রম চলবে।

সুতরাং কোন ভাবেই কোন ব্যক্তি বা গােষ্ঠির মিথ্যা প্রলােভন বা প্রতারণায় বিশ্বাস স্থাপন না করার জন্য সকলকে অনুরােধ করা হলাে।

এ ধরনের যেকোন তথ্য প্রাপ্তির সাথে সাথে নিকটস্থ থানাসহ অত্র প্রতিষ্ঠানের বর্ণিত টেলিফোন নম্বরসমূহে জানানাের জন্য অনুরােধ করা হলাে।

যােগাযােগ : ০২-৪১০৩০০৪৩, ০২-৪১০৩০০৪৬, ২-৪১০৩০১২৪, ০২-৪১০৩০১২৯, ০১৮১৭-৫১৫৪২৮

নির্দেশক্রমে এনটিআরসিএ কর্তৃপক্ষ

এনটিআরসি এর বিজ্ঞপ্তি, পরিপত্র, নোটিশ, ঘোষনা সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন এবং বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন।

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু জরুরী তথ্য-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ