নিউজ

শিক্ষা কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আকস্মিক পরিদর্শন

শিক্ষা কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আকস্মিক পরিদর্শন করে রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন মাউশি; করোনা ভাইরাস কালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অনলাইন ক্লাসের গতিবিধি ও প্রতিষ্ঠানের সার্বিক বিষয়াদি মনিটরিং এর জন্য শিক্ষা কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আকস্মিক পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশি ওয়েবসাইটে প্রকাশিত ২২ সেপ্টেম্বর এর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আকস্মিক পরিদর্শন সংক্রান্ত মাউশির বিজ্ঞপ্তিটি হল-

উপযুক্ত বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে যে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকার কারণে মাঠ পর্যায়ের কোন-কোন কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যালয়সমূহে নিয়মিতভাবে পরিদর্শনের প্রয়ােজন অনুভব করছেন না।

কিন্তু এটা সর্বজনবিদিত যে, সরকারের সঠিক ও সময়ােচিত উদ্যোগের ফলে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তাগণ অত্যন্ত প্রশংসনীয়ভাবে টিভি ও অনলাইন ক্লাসে দ্রুত অভ্যস্থ ও দক্ষ হয়ে উঠছেন।

ডিজিটাল লিটারেসির এই উত্তরণ যেন আরও ত্বরান্বিত হয় সে কারণে নতুনভাবে এবং নতুন উদ্যমে নিয়মিতভাবে শিক্ষা কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলােতে আকস্মিক পরিদর্শন করা অত্যাবশ্যক।

অঞ্চলসমূহে পরিচালক ও উপ-পরিচালক এর নেতৃত্বে নিয়মিত সভা (মাসে ১ বার), প্রতিষ্ঠান প্রধান কর্তৃক তাঁর সহকর্মীদের নিয়ে সভা (মাসে ২বার), প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা (২ মাসে ১ বার) ইত্যাদি যথারীতি অনুষ্ঠিত হচ্ছে কিনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস গ্রহণের ধরণ, বিভিন্ন বিষয়ে গৃহীত মােট ক্লাসের সংখ্যা এই বিষয়গুলােকে অন্তর্ভুক্ত করে নতুন স্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় এনে পূর্বের মনিটরিং তথ্য ছকে কিছুটা পরিবর্তন করা হয়েছে।

এমতাবস্থায়, মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যালয়সমূহ সংযুক্ত ছক অনুযায়ী নিয়মিতভাবে আকস্মিক পরিদর্শনপূর্বক সফট কপি director_mew_dshe@yahoo.com এ তথ্য পাঠানাের জন্য বলা হলাে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল অঞ্চল/জেলা/উপজেলা/থানা’র শিক্ষা কর্মকর্তা তাঁর প্রমাপ অনুসারে সমন্বিত মনিটরিং পরিকল্পনার আওতায় বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা অফিসসমূহ নিয়মিত সংযুক্ত ছক অনুযায়ী আকস্মিক পরিদর্শনপূর্বক বর্ণিত ঠিকানায় তথ্য পাঠানাের জন্যও নির্দেশ প্রদান করা হলাে।
বিষয়টি অতীব জরুরী।

সংযুক্ত: মনিটরিং তথ্য ছক (২টি)

আপনার জন্য আরও কিছু-

শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য ও বিজ্ঞপ্তি, পরিপত্র, নোটিশ, পরিপত্র সহ যাবতীয় তথ্য সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ