সংশোধনের জন্য ইএফটিতে ভুল তথ্য দেওয়া প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

সংশোধনের জন্য ইএফটিতে ভুল তথ্য দেওয়া প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে যেসকল প্রতিষ্ঠান ইএফটিতে তথ্য প্রদানে ভুল করেছে তাদের তথ্য চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি।

০৯ মার্চ ২০২১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের EFT এর তথ্য সংশােধন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পত্র নং ৩৭.০২.০০০০.১১৩.৩৯.০০১.২১.১২, তারিখ: ১০ ফেব্রুয়ারী ২০২১ মারফত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের এমপিও এর অর্থ EFT এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে তথ্য হালনাগাদকরণের নির্দেশনা প্রদান করা হয়।

সে অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন স্কুল ও কলেজের প্রধানগণ তাদের প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের তথ্য প্রেরণ করেছেন।

ইতােমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান করার বিষয়টি অবহিত করেছেন।

এ প্রেক্ষিতে যে সকল প্রতিষ্ঠান অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান করেছেন তাদেরকে নিচের লিংকে প্রবেশ করে আগামী ১৪-০৩-২০২১ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের নাম, EIIN, MPO Code, মােবাইল ও ই-মেইল প্রদান করার অনুরােধ করা হল;

তথ্য প্রদান করার লিংক: forms.gle/X6vBjsGfUSvW8Nic7

উপরের লিংকের মাধ্যমে প্রাপ্ত তথ্যানুযায়ী প্রতিষ্ঠানসমূহকে EFT এর তথ্য সংশােধনের সুযােগ দিয়ে পরবর্তীতে নির্দেশনা প্রদান করা হবে।

উল্লেখ্য যে সমস্ত প্রতিষ্ঠান সঠিক EFT তথ্য প্রেরণ করেছেন তাদের এই ফরম পূরণ করার প্রয়ােজন নেই।

ইএমআইএস সেলের ফেসবুক পেইজে (www.facebook.com/emis.dshe) ইএফটি এর তথ্য হালনাগাদকরণ সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে।

উল্লেখ্য, তথ্য সঠিক না থাকলে EFT এর মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না।

সংশোধেনের জন্য ইএফটিতে ভুল তথ্য দেওয়া প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি সংক্রান্ত বিজ্ঞপ্তি

ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ