নিউজ

প্রতিষ্ঠানে কর্মরত না এমন শিক্ষকের নাম কর্তন করার নির্দেশনা মাউশির

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজের ইংরেজির যে সকল শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠানে কর্মরত নেই সেই সকল শিক্ষকের নাম এমপিও তালিকা থেকে কর্তন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৩১/১২/২০২০ তারিখের মধ্যে এমন শিক্ষকের নাম কর্তন করার আবেদন করতে বলেছেন মাউশি;

[spacing size=”5″]

মাউশির ওয়েবসাইটে ০৫ আগস্ট ২০২০ পরিচালক, মোঃ বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্কুল-কলেজের প্রতিষ্ঠান প্রধানের এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০৭.৩১.০০২.২০.১১৭, ০৫ আগস্ট ২০২০

বিষয়: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এম.পি.ওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ)-এর
এম.পি.ও. শিটে শূন্য হওয়া পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষক/কর্মচারীদের নাম কর্তন প্রসঙ্গে।

সূত্র: এম.পি.ও. অনুমােদন সংক্রান্ত কমিটির গত ১৮/০৬/২০২০ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত।

উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এম.পি.ওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর ইনডেক্সধারী শিক্ষক/কর্মচারীদের চাকুরী সমাপ্ত/অব্যাহতি/চাকুরী পরিত্যাগ/মৃত্যুবরণ/জন্ম তারিখ ভুলের কারণে অবসরের পরও নাম থাকা/একই নাম দুইবার থাকাসহ বিভিন্ন কারণে অনেক শিক্ষক/কর্মচারীর নাম ও ইনডেক্স দীর্ঘদিন যাবৎ এম.পি.ও শিটে থেকে যায়।

[spacing size=”5″]

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এম.পি.ও শিট হতে এরূপ শিক্ষক/কর্মচারীর নাম কর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপনা কমিটিকে প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণসহ আগামী ৩১/১২/২০২০ খ্রি. তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

এরূপ আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপপরিচালক ও পরিচালকগণ তা বিধি মােতাবেক যাচাইপূর্বক অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করবেন।

উল্লেখ্য, নাম কর্তন না হওয়ার কারণে সরকারের আর্থিক ক্ষতি ও বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়। এ কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে অবহেলা বা অকারণে বিলম্ব হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মােতাবেক প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম কর্তন পরবর্তী কোন জটিলতার সৃষ্টি হলে এর দায়দায়িত্বও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বহন করতে হবে।

আরও পড়ুন: 

[spacing size=”5″]

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেইসবুক পেইজ টি লাইক করে রাখুন।

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ