নিউজ

নতুন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওর চেক ছাড় – তুলতে হবে ৩১ মে’র মধ্যে

নতুন এমপিওভুক্ত এবং স্তর পরিবর্তনকৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল ২০২০ মাসের এমপিও চেক ছাড় দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

করোনা কালীন পরিস্থিতিতে এটা নিঃসন্দেহে নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বিশেষ সুখবর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২০-০৫-২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি মাধ্যমে এমন তথ্য জানানো হয়।

এপ্রিল ২০২০ মাসের বেতন-ভাতাদির সাথে নতুন এমপিওভুক্ত ও স্তর পরিবর্তনকৃত শিক্ষক-কর্মচারীরা আরো যা যা পাবেন-

ঈদুল ফিতর ২০২০ উৎসব ভাতা, ঈদ উল আযহা ২০১৯ উৎসব ভাতা, বৈশাখী ভাতা-১৪২৭ ও ২০১৯ সালের জুলাই মাস থেকে বকেয়া বেতন ভাতা।

  • আরও পড়ুন: নতুন এমপিও প্রতিষ্ঠান ব্যাংকে বেতন-ভাতা যেভাবে জমা দিবেন;

মাউশির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-

২০১৯-২০২০ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন নতুন এমপিওভুক্ত এবং এমপিওর স্তর পরিবর্তনকৃত শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর শিক্ষা কর্মচারীগণের জুলাই ১, ২০১৯ থেকে বকেয়াসহ এপ্রিল ২০২০ মাসের বেতন ভাতা, ঈদুল আযহা ২০১৯ এর উৎসব ভাতা, বৈশাখী ভাতা ১৪২৭ বঙ্গাব্দ, এবং ঈদ-উল-ফিতর ২০২০ এর উৎসব ভাতার সরকারি অংশের ২৪ টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেড এর স্থানীয় কার্যালয় হস্তান্তর করা হয়েছে।

আগামী ৩১ মে ২০২০ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা হতে উল্লেখিত বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করা যাবে।

উল্লেখ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটইএমআইএস এর নতুন সাইটে নতুন এমপিওভুক্ত স্তর পরিবর্তনকৃত শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল-কলেজের জুলাই ২০১৯ বকেয়াসহ এপ্রিল ২০২০ মাসের বিশেষ উল্লেখিত ভাতাদির MPO আপলোড করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ টি ফলো এবং লাইক দিয়ে রাখুন

এই সংক্রান্ত অন্যান্য খবর-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ