নিউজ

কৈশােরকালীন পুষ্টি বিষয়ের প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশ মাউশির

কৈশােরকালীন পুষ্টি বিষয়ের প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশ মাউশির: UNICEF এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশব্যাপি কৈশােরকালীন পুষ্টি বিষয়ের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সহায়তার জন্য প্রস্তুতকৃত প্রশিক্ষণ এ্যাপস ‘Adolescent Nutrition Training’ এবং “কৈশােরকালীন পুষ্টি কার্যক্রম গাইড লাইন’ গত ০৮/১০/২০২০ খ্রি. মাননীয় শিক্ষামন্ত্রী মহােদয় উদ্বোধন করেছেন।

এই প্রশিক্ষণ এ্যাপস এর মাধ্যমে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীগণ ‘কৈশােরকালীন পুষ্টি কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাঠ প্রশাসনের সকল কর্মকর্তাদের এই প্রশিক্ষণ গ্রহণের জন্য মাননীয় মন্ত্রী মহােদয় নির্দেশনা প্রদান করেছেন।

এমতাবস্থায়, সকল জেলা শিক্ষা কর্মকর্তা, ট্রেনিং কো-অর্ডিনেটর (সেসিপ), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (সেসিপ), একাডেমিক সুপারভাইজার (সেসিপ) কে এ্যান্ডয়েড প্রশিক্ষণ এ্যাপস Adolescent Nutrition Training’ ডাউনলােড পূর্বক

‘কৈশােরকালীন পুষ্টি কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন করে প্রশিক্ষণের স্বয়ংকৃতভাবে প্রাপ্ত সনদের কপি আগামী ০১/১২/২০২০ খ্রি. তারিখের মধ্যে স্ব স্ব আঞ্চলিক পরিচালক বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হল।

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও জাতীয় আন্তজার্তিক বিষয়ক বিভিন্ন খবর পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;

আরও দেখুন-

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ