শিক্ষা বোর্ড

প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি ঢাকা শিক্ষাবোর্ডের বিশেষ অনুরোধ

১৮ মার্চ ২০২০ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক কর্তৃক স্বাক্ষরিত এক সাধারন বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ করেছেন বোর্ড কর্তৃপক্ষ।

প্রকাশিত সাধারন বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা শিক্ষা বোর্ডের সকল সেবা অনলাইনে প্রদান করা হয়, যে কোন সেবার জন্য অনলাইনে আবেদন করার জন্য পরামর্শ দেয়া হয় এবং যথা সময়ে অনলাইনে আবেদনের ফলাফল পাওয়ার নিশ্চয়তা প্রদান করে কর্তৃপক্ষ।

ফলে শিক্ষা বোর্ড ক্যাম্পাসে যাওয়ার প্রয়োজন নেই কোন শিক্ষক, শিক্ষার্থী অথবা প্রতিষ্ঠানের প্রধানদের।

কোন সেবা বা তথ্য পেতে সমস্যা হলে বোর্ডের ইমেইলের যোগাযোগ করার অনুরোধ করা হয়।

এবং সেই সাথে ২১ মার্চ ২০২০ পর্যন্ত নাম ও বয়স সংশোধন করা যাবেনা মর্মে ঘোষণা করা হয়।

অষ্টম ও নবম শ্রেণীর সকল সমস্যার ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।

এসএসসি পরীক্ষার বিষয়ে কোন সমস্যা হলে বোর্ডের ইমেইলে যোগাযোগ করার অনুরোধ করা হয়।

বোর্ডের প্রকাশিত চিঠির অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডের সকল সেবা অনলাইনে পাওয়া যাবে সেবাগ্রহীতাদের কে সকল সেবা প্রাপ্তির জন্য অনলাইন কার্যক্রমের এবং বোর্ডের ওয়েবসাইটে সংযুক্ত থাকার অনুরোধ করা হয়।

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরসমূহের নোটিশ পেতে আমাদের গ্রুপে এবং ফেসবুক পেজে যোগ দিন।

প্রতিদিন অন্তত একবার আমাদের ওয়েবসাইট banglanotice.com ভিজিট করুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ