নিউজ

প্রাথমিকের এক কোটি চল্লিশ লাখ শিক্ষার্থীর জন্য সুখবর!

প্রাথমিক বিদ্যালয় অধ্যায়নরত প্রায় ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীদের জন্য বিশেষ সুখবর দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

গত ছয় মাসের বকেয়া উপবৃত্তির সঙ্গে এবারই প্রথম বার পেতে যাচ্ছে স্কুলড্রেস জুতা ও ব্যাগ কেনার জন্য ১৬০০ টাকা। ক্ষতি শিক্ষার্থীর অভিবাবকের মোবাইল একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এই টাকা।

ঈদের আগেই শিক্ষার্থীরা স্কুলড্রেস, জুতা, ব্যাগ এবং গত ৬ মাসের বকেয়া টাকা সহ সমুদয় অর্থ অভিভাবকের মোবাইল ব্যাংকে পৌঁছে যাবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এরমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ১৪ মে’র মধ্যে উপবৃত্তি তৃতীয় চতুর্থ কিস্তির অর্থ বিতরনের জন্য সুবিধাভোগীর তালিকা শিওর ক্যাশের পোর্টালে আপলোড করার জন্য উপজেলা শিক্ষা অফিসার গনকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

অধিদপ্তরের আদেশে বলা হয়- পবিত্র ঈদের আগেই শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ সুবিধাভোগীদের শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এ পাঠাতে চায় অধিদপ্তর। ১৪ মে’র মধ্যে সুবিধাভোগীদের তালিকা শিওর ক্যাশ পোর্টালে আপলোড করতে ব্যর্থ হলে উপজেলা শিক্ষা অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুশিয়ারি প্রদান করে কতৃপক্ষ।

বাংলাদেশের ৬৭ হাজার ৬২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী রয়েছে। সকল শিক্ষার্থীকে উপবৃত্তি টাকা দেওয়া হয়ে থাকে। প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ১০০ টাকা করে উপবৃত্তির টাকা পেয়ে থাকে।

এছাড়াও জাতির জনকের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে নতুন স্কুলড্রেস ব্যাগ ও জুতা কেনার জন্য প্রতি শিক্ষার্থীকে ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২০২০ সালের জানুয়ারিতে এ ঘোষণা দেয়া হয়। ঘটনার পর থেকে অদ্যাবধি ছাত্রছাত্রীরা এই টাকা পায়নি। এখন ঘোষণায় উল্লেখিত টাকার সাথে ১০০০ টাকা করে নির্ধারণ করে অর্থ ছাড় দেওয়া হচ্ছে।

শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ ফলো করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ