নিউজ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিকের চলমান অ্যাসাইনমেন্ট স্থগিত

কোভিড-১৯ পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিকের চলমান অ্যাসাইনমেন্ট স্থগিত করেছে। করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারায় পরীক্ষা গ্রহণের বিকল্প হিসেবে এসাইনমেন্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছিল।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ২০২১ শিক্ষাবর্ষের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত সংক্ষিপ্ত প্রশ্নের আলোকে ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করে এর মধ্যে ৯ম অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি দেশে করোনাভাইরাস এর পরিস্থিতি পুনরায় খারাপ হওয়ায় বাংলাদেশ সরকার কর্তৃক লকডাউন ক্ষেত্রবিশেষে শাটডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করে। লকডাউন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বিদ্যালয় যাতায়াত এবং অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমাদানে অসুবিধার কথা বিবেচনা করে অভিভাবক পর্যায়ে অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক প্রশ্ন ছিল। 

শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন।

৩০ জুন ২০২১ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর মোঃ বেলাল হোসেন স্বাক্ষরিত চলমান এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক স্মারক নং ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২০৩; তারিখ: ৩০ জুন ২০২১ খ্রি: জারীকৃত বিধি নিষেধ সংক্রান্ত পরিপত্র নির্দেশনার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ষষ্ঠ থেকে নবম শ্রেণী ও 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহ ভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো। 

বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চাকরির বিজ্ঞপ্তি ছবি আকারে দেয়া হলো এবং ছবির নিচে পিডিএফ ডাউনলোড অপশন দেওয়া হল।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিকের চলমান অ্যাসাইনমেন্ট স্থগিত

পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগীতা পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ টি ডাউনলোড করে রাখুন। 

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ