নিউজ

কাগজ সুতা এবং রঙ ব্যবহার করে আদর্শ উদ্ভিদ কোষের মডেল

নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের জন্য আজ ৯ম শ্রেণি ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ জীববিজ্ঞানের উত্তর নিয়ে একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম। তোমরা যারা নবম শ্রেণির নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার বিষয়ে চিন্তিত তাদের জন্য জীববিজ্ঞান বিষয়ের আজকের অ্যাসাইনমেন্ট সমাধান। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে- কাগজ সুতা এবং রঙ ব্যবহার করে আদর্শ উদ্ভিদ কোষের মডেল।

এই প্রতিবেদনটি অনুসরণ করার মাধ্যমে তোমরা নবম শ্রেণির নবম সপ্তাহের জীববিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর যথাযথ ভাবে লিখতে পারবে এবং মূল্যায়নে সর্বোচ্চ মার্ক পাবে আশা করছি।

৯ম শ্রেণি ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ জীববিজ্ঞান

৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের এসাইনমেন্টে পদার্থ বিজ্ঞানের সাথে জীবন বিজ্ঞান বিষয়ের একটি নির্ধারিত রয়েছে। এর আগে দ্বিতীয় সপ্তাহে  জীব বিজ্ঞান বিষয় থেকে প্রথম এসাইনমেন্ট জীবজগতের পাঁচটি রাজ্যের বৈশিষ্ট্য এবং উদাহরণ দেয়া হয়েছিল।

নবম সপ্তাহে নবম শ্রেণির জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ঃ জীবকোষ ও টিস্যু থেকে।

২০২১ শিক্ষার্বষের ৯ম সপ্তাহে নবম শ্রেণির জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ঃ জীবকোষ ও টিস্যু থেকে।

শ্রেণী: নবম, বিভাগ: বিজ্ঞান, বিষয়: জীব বিজ্ঞান, এসাইনমেন্ট নং-২

অধ্যায় ও শিরোনামঃ দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ জীব কোষ, উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ, উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের ভূমিকা, উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু, অঙ্গ ও তন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র।

নির্ধারিত কাজ/অ্যাসাইনমেন্ট : কাগজ, সুতা এবং রঙ ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করো।

অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা:

১. ১৮ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১২ ইঞ্চি প্রস্থের শক্ত সাদা কাগজ ব্যবহার করবে।

২. সহজলভ্য এবং রং ব্যবহার করে কাজটি করবে।

৩. অঙ্গানুসমূহ সঠিকভাবে চিহ্নিত করতে হবে।

৪. নিজ পাঠ্য পুস্তকসহ প্রয়োজনে উপরের বা নিচের শ্রেণির পাঠ্যপুস্তক এর সাহায্য নেয়া যেতে পারে।

৫. পচনশীল কোন বস্তু ব্যবহার করা যাবে না।

অ্যাসাইনমেন্ট উল্লেখিত মূল্যায়ন নির্দেশনা সমূহ এবং অ্যাসাইনমেন্ট লেখার গাইডলাইন অনুসরণ করে নবম সপ্তাহের জীববিজ্ঞান বিষয়ের একটি নমুনা উত্তর প্রস্তুত করে দেয়া হলো।

৯ম শ্রেণি ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ জীববিজ্ঞানের উত্তর

কাগজ সুতা এবং রঙ ব্যবহার করে আদর্শ উদ্ভিদ কোষের মডেল
আদর্শ উদ্ভিদ কোষের মডেল
কাগজ সুতা এবং রঙ ব্যবহার করে আদর্শ উদ্ভিদ কোষের মডেল
রঙ ব্যবহার করে আদর্শ উদ্ভিদ কোষের মডেল

উদ্ভিদকোষ ও প্রাণিকোষের মধ্যে প্রথম যে পার্থক্যটা চোখে পড়ে তা হল- উদ্ভিদকোষ বাইরে জড় কোষপ্রাচীর(cell wall) ও তার নিচে অবস্থিত সজীব প্লাজমামেমব্রেন নামক দুটি পর্দা পরিবেষ্টিত বা ঘেরা থাকে। কিন্তু প্রাণিকোষে কোন কোষপ্রাচীর থাকেনা। কোষ শুধু একটি সজীব প্লাজমামেমব্রেন দিয়ে আবৃত থাকে।

উদ্ভিদকোষে প্লাষ্টিড থাকে, আর প্লাষ্টিডের ভিতর থাকে ক্লোরোপ্লাস্ট থাকে। প্রাণিকোষে প্লাষ্টিড থাকেনা তাই ক্লোরোপ্লাস্ট ও থাকেনা।

উদ্ভিদকোষের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকনিকা থাকায় এরা সবুজ এবং এবং এই কণিকার সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। কিন্তু প্রাণিকোষে প্লাষ্টিড নেই তাই ক্লোরোফিল নেই। সুতরাং এরা অসবুজ এবং সালোকসংশ্লেষন ঘটায় না।

উদ্ভিদকোষে সাধারনত কোষগহবর বড় থাকে, ফলে নিউক্লিয়াস আর কেন্দ্রে অবস্থান না করে সাইটোপ্লাজমের একপাশে অবস্থান করর। কিন্তু প্রাণিকোষে গহ্বর থাকেনা বা থাকলেও ছোট, তাই নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ঠিক কেন্দ্রে অবস্থান করে।

উদ্ভিদকোষে গলগি বস্তু অপেক্ষাকৃত ছোট, তাই দৃষ্টিগোচর হয়না। প্রাণিকোষে দৃশ্যমান বৃহৎ আকৃতির গলগি বস্তু থাকে।

অন্যান্য পার্থক্য:

  • উদ্ভিদকোষে জড় কোষপ্রাচীর থাকায় কোষের আকার পরিবর্তন
    হয়না। প্রাণিকোষে কোষপ্রাচীর থাকেনা বলে কোষের আকার পরিবর্তিত হয়।
  • কোষবিভাজনের সময় উদ্ভিদকোষে এষ্টার-রে সৃষ্টি হয়না। প্রানিকোষে সৃষ্টি হয়।
  • সাইটোকাইনেসিসের সময় উদ্ভিদকোষের মাঝখানে কোষপ্লেট সৃষ্টি হয়।
  • প্রাণিকোষের ক্ষেত্রে প্লাজমামেমব্রেন গর্তের ন্যায় ভিতরের দিকে ঢুকে যায় এবং একত্রে মিলিত হলে কোষটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
  • উদ্ভিদকোষে খাদ্য starch বা শেতসার হিসেবে জমা হয়। আর প্রাণিকোষে খাদ্য গ্লাইকোজেন (glycogen) হিসেবে জমা হয়।

এই ছিল কাগজ সুতা এবং রঙ ব্যবহার করে আদর্শ উদ্ভিদ কোষের মডেল।

আরো দেখুন-

তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা

বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে।

তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো- গ্রুপ লিংক- facebook.com/groups/banglanotice নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ