নিউজ

৭ম শ্রেণির ৪র্থ সপ্তাহ বিজ্ঞান এ্যাসাইনমেন্ট উত্তর

২০২১ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীদের বিজ্ঞান পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় নিম্নশ্রেণির জীব এর পাঠ ১ থেকে ১০ পর্যন্ত অংশ থেকে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে একটি নির্ধারিত কাজ বা এসাইনমেন্ট দেয়া হয়েছে। তোমাদের জন্য ৭ম শ্রেণির ৪র্থ সপ্তাহ বিজ্ঞান এ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে হাজির হলাম। আজকের আলোচনা শেষে তোমরা বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে সাদা ও সবুজ রঙ করার কারণ, শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া হওয়ার কারণ, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারের গুরুত্ব সর্ম্পকে লিখতে পারবে।

৭ম শ্রেণির ৪র্থ সপ্তাহ এ্যাসাইনমেন্ট বিজ্ঞান

চতুর্থ সপ্তাহে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুটি বিষয়ের দুটি এসাইনমেন্ট দেয়া হয়েছে তার মধ্যে বিজ্ঞানীরা হয়েছে তাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্নশ্রেণির জীব অংশ থেকে। শিক্ষার্থীর এসাইনমেন্ট প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাস অধ্যায়ন করে চতুর্থ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের নিকট জমা দিবে।

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

১। তােমার বাড়ীর দেওয়ালে অথবা আশে পাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং কী কারনে হয় বলে তুমি মনে কর। ২। তােমার শরীরে হালকা জ্বর ও ডাইরিয়া কী কারনে হয় বলে তুমি মনে কর। ৩। স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তােমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে – যৌক্তিকতা নিরুপন করে ব্যাখ্যা কর।

৭ম শ্রেণির ৪র্থ সপ্তাহ এ্যাসাইনমেন্ট বিজ্ঞান এর উত্তর

অ্যাসাইনমেন্ট লেখার গাইডলাইন এবং মূল্য নির্দেশনা অনুসরণ করে চতুর্দশ অধ্যায় সপ্তম শ্রেণির বিজ্ঞান বিষয়ে এসাইনমেন্ট এর বাছাই করা নমুনা উত্তর তোমাদের জন্য দেওয়া হলো। এটি অনুসরণ করার মাধ্যমে তোমরা ২০২১ সালের বিজ্ঞান বিষয়ের সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট লিখতে পারবে। বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রঙ দেখা যায়। এর কারণ হলো অণুজীব। অণুজীব হলো সেই সকল ক্ষুদ্র এককোষী জীব যাদেরকে খালি চোখে দেখা যায় না। এরা আদিকেন্দ্রিক ও সুকেন্দ্রিক উভয় প্রকার হতে পারে। সকল প্রকার ব্যাক্টেরিয়া, আরকিয়া, প্রোটোজোয়া, এককোষী শৈবাল এবং ছত্রাক অণুজীবের অন্তর্গত।

প্রশ্ন-১: তোমার বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রঙ কি কারনে হয় বলে তুমি মনে করো?

উত্তর: 

১. বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রঙ হওয়ার কারণঃ বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং দেখা যায়, তার কারণ হলো শৈবাল। সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল। এরা আলোকিত স্থান পছন্দ করে। এরা মাটি, পানি, ঘরের দেওয়াল শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া ও অন্য গাছের উপর জন্মাতে পারে। এদের দেহ এককোষী বা বহুকোষী হতে পারে। এদের দেহে কোন পরিবহন কলা থাকে না। এর সবুজ, লাল, বাদামী ইত্যাদি নানা রঙের হতে পারে। অতএব, বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রঙ অণুজীবের কারণে হয়ে থাকে।

প্রশ্ন-২: তোমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া কি কারনে হয় বলে তুমি মনে করো?

উত্তর

২. শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া হওয়ার কারণঃ আমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া অণুজীবের সংক্রমনের কারণে হয়। ব্যাকটেরিয়া জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে । অপরিষ্কার হাত  জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজেই এরা মুখগহ্বরের ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি, তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে । বাতাসে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে।হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে । পচা-বাসি খাবারের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায় । ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও এন্টামিবা মানুষের শরীরের বিভিন্ন রোগ ছড়ায়।

প্রশ্ন-৩: স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে?- যৌক্তিকতা নিরূপণ করে ব্যাখ্যা করো।

উত্তর

আমাদের জীবনে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানির গুরুত্ব: স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি আমার জীবনে অনেক গুরুত্ব বহন করে। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়।  এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয় । এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলের মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে । এন্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়। এ মাটিতে হাত লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে । সবজির ভিতরেও এরা প্রবেশ করে। রান্নার পরেও দেখা যায়  ওই জীবাণু তখনও বেঁচে আছে । এভাবে এন্টামিবা সংক্রমিত হয় । ফলে সুস্থ মানুষও আক্রান্ত হয়ে পড়ে। খাবার-পানি নিরাপদ হওয়া খুবই জরুরী।  কলেরা,  টাইফয়েড  ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করা, গোসল ও কাপড় কাচা, বাসন ধোওয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত ।  আর্সেনিকমুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ । পুকুর ও নদীর পানি ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে । অন্যথায়, আর্সেনিকে আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু ঘটতে পারে।
এই ছিল তোমাদের জন্য ৭ম শ্রেণির ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিজ্ঞান এর সমাধান

৭ম শ্রেণি ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলার উত্তর দেখুন

আরো দেখুন- সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ