নিউজ

সমন্বিত উপবৃত্তি কার্যক্রম এর তথ্য এন্ট্রি ও হালনাগাদের সময় বৃদ্ধি করা হবে – বাংলা নোটিশ

সমন্বিত উপবৃত্তি কার্যক্রম এর তথ্য এন্ট্রি ও হালনাগাদের সময় বৃদ্ধি করা হবে মর্মে সমন্বিত উপবৃত্তি কার্যক্রম প্রকল্পের সূত্রে জানা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সমন্বিত উপবৃত্তি কার্যক্রম সফটওয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির ভাতা সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে প্রেরণের লক্ষ্যে তথ্য হালনাগাদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর করতে গত ২২ মে ২০২০ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মেডিকেল, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রাজস্বখাতভূক্ত বৃত্তিপ্রাপ্ত (মেধা ও সাধারন) নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ G2P (EFT) পদ্ধতিতে ব্যাংক হিসেবে প্রেরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ এবং ভুল সংশোধন ও নতুন শিক্ষার্থীর তথ্য সংযোজনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ০৫-০৬-২০২০ তারিখের মধ্যে তথ্য এন্ট্রি করে মন্ত্রণালয়ে ইমেইল করার নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু সমন্বিত উপবৃত্তি কার্যক্রম প্রকল্পের সফটওয়ারটি সম্পূর্ণ নতুনভাবে ডেভেলাপ করায় কিছু সীমাবদ্ধতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সঠিক সময়ে ডাটা এন্ট্রি করতে ব্যর্থ হয়েছেন।

ডাটা এন্ট্রি নিয়ে অনেকেই চিন্তায় আছেন শেষ তারিখ ০৫-০৬-২০২০ তারিখ থাকলেও নির্ধারিত সময়ে ডাটা এন্ট্রি করা নিয়ে।

সমন্বিত উপবৃত্তির কার্যক্রমের বিশ্বস্ত সূত্রে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি সময় বৃদ্ধি করা হবে।

এই প্রসঙ্গে শীঘ্রই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে যা বাংলা নোটিশ ডট কম এ পাওয়া যাবে।

বৃত্তির তথ্য আপডেট এর সময় সীমা নিয়ে নিশ্চিন্ত থাকার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ টি লাইক এবং ফলো করে রাখুন। ‌

উপবৃত্তি তথ্য সংক্রান্ত যেকোন সমস্যা ও সহযোগিতার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। ‌

আপনার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ