নিউজ

শিক্ষক নিবন্ধন সনদ যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তি স্পষ্টীকরণ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন সনদ যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষকদের শিক্ষক নিবন্ধন সনদ যাচাই এর বিষয়ে স্পষ্টীকরণ বিজ্ঞপ্তিটি এনটিআরসিএ এর ওয়েবসাইটে ২১ সেপ্টেম্বর ২০২০ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়-

শিক্ষক নিবন্ধন সনদ যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তি স্পষ্টীকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি হল;

উপযুক্ত বিষয় ও সূত্রে উল্লিখিত স্মারকে এ কার্যালয়ে শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের ক্ষেত্রে নিবন্ধন সনদের সাথে সংশ্লিষ্ট শিক্ষকের নিয়ােগপত্রের কপি প্রেরণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেয়া হয়েছিল।

কিন্তু মাঠ পর্যায়ে উক্ত বিজ্ঞপ্তিকে Quote করে কোন কোন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষকের নিবন্ধন সনদ তার কার্যালয়ে জমাদানের জন্য নির্দেশনা দিয়েছেন।

আবার কোন কোন প্রতিষ্ঠান একবার সনদ যাচাই করে নেয়ার পর শিক্ষকের নিয়ােগপত্রসহ পুনরায় সনদ যাচাইয়ের জন্য এ কার্যালয়ে পত্র প্রেরণ করেছেন। উক্ত বিজ্ঞপ্তির বিষয়টি নিন্মরুপভাবে স্পষ্টীকরণ করা হলাে।

“এখন থেকে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এ কার্যালয়ে শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের জন্য পত্র প্রেরণ করবেন, তারা সংশ্লিষ্ট শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়ােগপত্রের কপি (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত) প্রেরণ করবেন।

যারা ইত:পূর্বে একবার সনদ যাচাই করে নিয়েছেন তাদের নতুন করে সনদ যাচাইয়ের প্রয়ােজন নেই। যারা নিবন্ধন সনদ যাচাইয়ের জন্য এ কার্যালয়ে পত্র প্রেরণ করবেন শুধু তাদের জন্য এ বিজ্ঞপ্তি প্রযােজ্য।

অন্য কোন সংস্থা বা প্রতিষ্ঠানের জন্য প্রযােজ্য নয়।”

বিষয়টি অতীব জরুরী

এনটিআরসিএ এর বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

এনটিআরসিএ প্রকাশিত বিভিন্ন তথ্য ও বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন।

এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।

আপনার জন্য আরও কিছু তথ্য-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ