নিউজ

শিক্ষকদের কৈশোরকালীন পুষ্টি প্রশিক্ষণে অংশগ্রহণ করার নির্দেশ মাউশির

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের শিক্ষকদের কৈশোরকালীন পুষ্টি প্রশিক্ষণে অংশগ্রহণ করার নির্দেশ প্রদান করেছে। ২৬ নভেম্বর মাউশির ওয়েবসাইটে শিক্ষকদের কৈশোরকালীন পুষ্টি প্রশিক্ষণে অংশগ্রহণ করার নির্দেশ প্রকাশিত হয়।

Online Mobile Apps Adolescent Nutrition Training এর মাধ্যমে ‘কৈশােরকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণ সম্পন্ন করা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সকল প্রধান শিক্ষকদের বলা হয়-

UNICEF এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশ ব্যাপি কৈশােরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সহায়তার জন্য প্রস্তুতকৃত প্রশিক্ষণ এ্যাপস ‘Adolescent Nutrition Training’ এবং ‘কৈশােরকালীন পুষ্টি কার্যক্রম গাইডলাইন’ গত ০৮/১০/2020 খ্রি. মাননীয় শিক্ষা মন্ত্রী মহােদয় উদ্বোধন করেছেন।

এই প্রশিক্ষণ মােবাইল এ্যাপস এর মাধ্যমে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ‘কৈশােরকালীন পুষ্টি কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাঠ প্রশাসনের সকল কর্মকর্তাসহ মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণকে এই প্রশিক্ষণ গ্রহণের জন্য মাননীয় শিক্ষা মন্ত্রী মহােদয় নির্দেশনা প্রদান করেছেন।

এমতাবস্থায়, প্রথমধাপে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি/বেসরকারী) প্রধান শিক্ষকসহ প্রধান শিক্ষক মনােনীত অন্য দুইজন সহকারী শিক্ষক

এ্যান্ডয়েড প্রশিক্ষণ এ্যাপস Adolescent Nutrition Training ডাউনলােড পূর্বক ‘কৈশােরকালীন পুষ্টি কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন করে

প্রশিক্ষণ সম্পন্ন করার পর স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত সনদের কপি আগামী ২৪/১২/২০২০ খ্রি. তারিখের মধ্যে স্ব-স্ব উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হল।

বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড করুন

Online Mobile Apps Adolescent Nutrition Training এর মাধ্যমে ‘কৈশােরকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য বিস্তারিত দেখুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তি এবং দেশের সকল দপ্তরের অফিসিয়াল নিউজ সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন এবং ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন;

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ