নিউজ

ব্যানবেইস বার্ষিক শিক্ষা জরিপ ২০২০ এর তথ্য প্রেরণের সময়সীমা বাড়ল

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২০ এর তথ্য প্রেরণের সময়সীমা বাড়ল। ব্যানবেইস বার্ষিক শিক্ষা জরিপ তথ্য প্রেরণের সময়সীমা বাড়ল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ব্যানবেইস অফিসিয়াল ওয়েবসাইটে ২৭ অক্টোবর ২০২০ তারিখে প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সকলের অবগতির জন্য জানানো হয়-

মাঠ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২০ এর বিষয়ে পরিচালক, উপ-পরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল, জেলা শিক্ষা অফিসার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের সঙ্গে গত ২৫/১০/২০২০ তারিখে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক অনলাইনে নির্ভুল ও স্বাচ্ছন্দ্যভাবে জরিপ ফরম পূরণের জন্য সময় বর্ধিত করার অনুরােধ জানানাে হয়।

উক্ত অনুরােধের পরিপ্রেক্ষিতে জরিপের সময়সীমা ৩০ অক্টোবর ২০২০ এর পরিবর্তে ০৫ নভেম্বর ২০২০ পর্যন্ত বর্ধিত করা হলাে।

উক্ত সময়ের মধ্যে প্রাথমিকোত্তর স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে ব্যানবেইস সার্ভারে www.banbeis.gov.bd প্রেরণ নিশ্চিত করার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরােধ করা হলাে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আরও দেখুন:

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ