নিউজ

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও ভুল সংশোধন সংক্রান্ত মাউশির বিজ্ঞপ্তি

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ অর্থ বছরে অধ্যায়নকারী রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ কোটায় পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক (পাস-সম্মান) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে শিক্ষার্থীর ব্যাংক হিসাবে প্রেরণের লক্ষ্যে তথ্য এন্ট্রি ও ভুল সংশোধন সংক্রান্ত একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি।

মাউশি ওয়েবসাইটে ১২ অক্টোবর ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে রাজস্বখাতভুক্ত বিভিন্ন স্তরের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংশোধন করে পুনরায় এন্ট্রি ও সংশোধন করার নির্দেশনা দেওয়া হয়।

রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ কোটায় পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক (পাস-সম্মান) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে শিক্ষার্থীর ব্যাংক হিসাবে প্রেরণের লক্ষ্যে তথ্য এন্ট্রি ও ভুল সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে  বলা হয়-

অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মােতাবেক ২০১৯-২০২০ অর্থবছর হতে রাজস্ব খাতভুক্ত সকল ধরনের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে EFT-এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক হিসাবে (Bank Account) প্রেরণের নির্দেশনা রয়েছে।

এ লক্ষ্যে ইতােপূর্বে বিভিন্ন সময়ে বিজ্ঞপ্তি প্রচার, ইমেইল প্রেরণ ও পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যাদি MIS এ এন্ট্রি দেয়ার অনুরােধ জানানাে হয়েছিল।

কিন্তু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য এন্ট্রি প্রদান না করায় এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রেরিত তথ্যে ব্যাংক হিসাব নম্বর, ব্যাংক ও শাখার নাম, জেলা, পরীক্ষার সালসহ বিভিন্ন ধরনের ভুল থাকায় ২০১৯-২০২০ অর্থ বছরে সকল শিক্ষার্থীর বৃত্তির অর্থ ৩০ জুন, ২০২০এর মধ্যে প্রেরণ করা সম্ভব হয়নি।

এ প্রেক্ষিতে বর্ণিত অর্থবছরের অবশিষ্ট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বকেয়া অর্থ দ্রুত প্রেরণের উদ্যোগ নেয়া হয়েছে।

এমতাবস্থায়, বৈশ্বিক মহামারি তথা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজস্ব খাতভুক্ত পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক (পাস/সম্মান) পরীক্ষায় মেধা ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত নিয়মিত শিক্ষার্থীদের ২০১৯-২০২০ অর্থ বছরের বকেয়া অর্থ পরিশােধের জন্য তথ্য এন্ট্রি (যারা পূর্বে পূরণ করেনি) ও তথ্য এন্ট্রি ও ভুল সংশােধনের জন্য আগামী ২৫/১০/২০২০ খ্রি, পর্যন্ত সময় বর্ধিত করা হলাে।

MIS সফটওয়ারে এন্ট্রির ক্ষেত্রে নিমােক্ত নির্দেশাবলী অনুসরণীয় :

০১। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত ও ধারাবাহিকভাবে অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হয়ে তথ্য এন্ট্রি করা;

০২। পাঠবিরতি রয়েছে এরূপ শিক্ষার্থীর তথ্য এন্ট্রি না দেয়া;

০৩। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বাের্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি না করা (উল্লেখ্য, উক্ত বাের্ডদ্বয় হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বাের্ড হতে বৃত্তির অর্থ প্রাপ্য হবে);

০৪। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে (১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে একক অথবা পিতা/মাতা/আইনসংগত অভিভাবকের সাথে যৌথ নামে) ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খুলতে হবে।

০৫। MIS-এ তথ্যাদি এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীর ব্যাংক হিসাবের অনুরুপ একক/ যৌথ নাম উল্লেখ করতে হবে;
শিক্ষার্থীর পরীক্ষার আইডি/রেজিষ্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম ও সন সঠিকভাবে পূরণ করতে হবে;

০৭। বৃত্তির ক্যাটাগরি (মেধা ও সাধারণ) সঠিকভাবে পূরণ করতে হবে;

০৮ | | ব্যাংক ও শাখার নাম হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে;

০৯। তথ্যাদি প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন;

উল্লিখিত পদ্ধতি ব্যতীত কোনক্রমেই বৃত্তির অর্থ প্রেরণ/উত্তোলন করা যাবে না।

তথ্য পূরণ এর জন্য লিংক নিম্নরুপ:

(প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক) মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি

ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু জরুরী বিজ্ঞপ্তি:

দেশের সকল স্তরের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সবার আগে যেকোন নোটিশ, বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

2 Comments

    1. আপনার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হয়েছে দয়া করে সেখান থেকে সংগ্রহ করে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ