নিউজ

বর্তমান শ্রেণির পাঠ্যবই শিক্ষার্থীদের নিকট সংরক্ষণ রাখতে হবে – এনসিটিবি

বর্তমান শ্রেণির পাঠ্যবই শিক্ষার্থীদের নিকট সংরক্ষণ রাখতে হবে – এনসিটিবি: ২০২০ সালে অধ্যায়নরত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ২০২০ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক নিজেদের কাছে সংরক্ষণ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

বোর্ডের প্রকাশিত ৮ নভেম্বর ২০২০ তারিখের বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এই নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বর্তমান শ্রেণির পাঠ্যপুস্তক সমূহ শিক্ষার্থীদের নিজেদের কাছে সংরক্ষণ করে রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান কে অবহিত করা প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা সকলের উদ্দেশ্যে বলেন-

পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ আগামী ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণি শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে কিছু কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

উক্ত কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণির পাঠ্যপুস্তক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত মুদ্রিত ২০২০ সালের পাঠ্যপুস্তকসমূহ প্রয়োজন হবে।

এ কারণে সকল শিক্ষার্থী যেন তাদের বর্তমান শ্রেণির পাঠ্যপুস্তক সমূহ নিজেদের কাছে সংরক্ষণ করে রাখে এ ব্যাপারে সকল শিক্ষাপ্রতিষ্ঠান কে অবহিত করা প্রয়োজন।

এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মহোদয়কে সনির্বন্ধ অনুরোধ জানানো হয়।

এই বিজ্ঞপ্তির আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত ২০২০ বর্ষের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকসমূহ সংরক্ষণ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বর্তমান শ্রেণির পাঠ্যবই শিক্ষার্থীদের নিকট সংরক্ষণ রাখতে হবে – এনসিটিবি

আপনার জন্য বাছাইকৃত আরও কিছু তথ্য:

দেশের সকল স্তরের শিক্ষা, প্রশিক্ষণ, চাকুরি, বৃত্তিসহ সকল অফিসিয়াল নিউজ সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি Like & Follow করে রাখুন;

ইউটিউবে সকল তথ্য পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ