নিউজ

উপবৃত্তির টিউশন ফি বিতরনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উপবৃত্তির টিউশন ফি প্রেরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নিকট অগ্রণী ব্যাংক লিমিটেডের অনলাইনে অ্যাকাউন্টের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মাউশির ওয়েবসাইটে ০৫ জুলাই ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য প্রকাশ করে অধিদপ্তর।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচী এর আওতায় উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বিপরীতে টিউশনের জন্য নিম্নলিখিত উপজেলাধীন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট সমূহ একত্র করে যাচাই পূর্বক এই ই-মেইলে hsp.sedp@gmail.com সফট কপি এবং হার্ড-ডিস্কের প্রধান কার্যালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়।

আরও পড়ুন: সমগ্র বাংলাদেশের সকল ব্যাংকের শাখা ও রাউটিং নাম্বার

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কোন প্রতিষ্ঠান প্রধানগণের থেকে অগ্রণী ব্যাংকের হিসাব নম্বর সংগ্রহ পূর্বক সফট কপি ও হার্ডকপি প্রেরণ করবেন।

উপবৃত্তির একাউন্ট পাঠানোর নমুনা ছক ডাউনলোড করুন
[Word Format File] [Excel Format File]

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ টি লাইক এবং ফলো করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ