নিউজ

প্রতিষ্ঠান প্রধানদের প্রতি এনটিআরসিএ ’র জরুরী সতর্কতা বিজ্ঞপ্তি

দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি এনটিআরসিএ জরুরী সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে; বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর ওয়েবসাইটে শিক্ষকদের তথ্য প্রেরণ সংক্রান্ত প্রতিষ্ঠান প্রধানদের প্রতি এনটিআরসিএ এই জরুরী সতর্কতা বিজ্ঞপ্তি দেয়;

২২ অক্টোবর ২০২০ তারিখে জারিকৃত প্রেরিত ছক অনুসারে তথ্য প্রেরণে সতর্কতা অবলম্বন প্রসঙ্গে জরুরী সতর্কতা বিজ্ঞপ্তি মাধ্যমে বলা হয়-

কর্তৃপক্ষের নিকট বিশ্বস্থসূত্রে অবহিত করা হয়েছে যে,

সুত্ৰেবর্ণিত ছকভিত্তিক তথ্য প্রেরণের ক্ষেত্রে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়ােগের ক্ষেত্রে এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত নিবন্ধন সনদ ব্যতীত বা জাল সনদের মাধ্যমে নিয়ােগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য প্রেরণ থেকে বিরত থেকে অসম্পূর্ণ শিক্ষক নিয়ােগের তথ্য প্রেরণ করছেন যা কোনভাবেই কাম্য নয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, তাদের প্রেরিত ছকভিত্তিক তথ্য তাদের সংশ্লিষ্ট মহাপরিচালক দপ্তরে সংরক্ষিত তথ্যের সঙ্গে যাচাই করে দেখা হবে।

যাচাইকালে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়ােগের প্রেরিত ছকের সঙ্গে তাদের সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস বা সংশ্লিষ্ট মহাপরিচালকের দপ্তরে সংরক্ষিত তথ্যের সঙ্গে অসামঞ্জস্য পরিলক্ষিত হয়

তবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ তালিকা প্রেরণকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়ােজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশসহ তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হবে।

এই পরিপ্রেক্ষিতে আগমী ১০/১১/২০২০ তারিখের মধ্যে সমূদয় তথ্যাদি প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরােধ করা
হলো।

এনটিআরসিএ বিজ্ঞপ্তিএনটিআরসিএ সহ দেশের সকল শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও জাতীয় আন্তর্জাতিক সকল খবর সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন।

বাংলা নোটিশ ডট কম এর অফিসিয়াল ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করুন।

সফটওয়্যার সংক্রান্ত যেকোন তথ্য পেতে ‍SoftDows.com এবং ঘরে বসে কারিগরি সেবা পেতে TechSupport.com.bd তে ভিজিট করুন;

আপনার জন্য আরও কিছু জরুরী বিজ্ঞপ্তি:

বাংলা নোটিশ ডট কম আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি বিনামূল্যে প্রকাশ করতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং প্রয়োজনে ইমেইল করুন।

সর্বদা সঠিক ও বস্তু নিষ্ঠ সংবাদের সাথে বাংলা নোটিশ ডট কম; 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ