নিউজ

দাখিল ও আলিম পরীক্ষা ২০২২ এর অ্যাসাইনমেন্ট জমা গ্রহণের নির্দেশ

১২ আগষ্ট ২০২১ এর মধ্যে দাখিল ও আলিম পরীক্ষা ২০২২ এর অ্যাসাইনমেন্ট জমা গ্রহণের নির্দেশ প্রদান করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের প্রতি দাখিল পরীক্ষা ২০২২ এবং আলিম পরীক্ষা ২০২২ এর জন্য নির্ধারণ করা অ্যাসাইনমেন্ট সমূহ আগামী ১২ আগস্ট এর মধ্যে গ্রহণ করার নির্দেশনা প্রদান করেছে।

দাখিল ও আলিম পরীক্ষা ২০২২ এর জন্য প্রকাশিত সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট সমূহ গ্রহণ করার জন্য পৃথক দুটি নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ১৫ জুলাই ২০২১;

দাখিল পরীক্ষা ২০২২ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রেরিত অ্যাসাইনমেন্ট জমা গ্রহণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

চলমান কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত ও পাঠ্যসূচির ভিত্তিতে দাখিল পরীক্ষা ২০২২ এ অংশগ্রহণকারীদের জন্য ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

প্রেরিত অ্যাসাইনমেন্ট সমূহ আগামী ১২ আগস্ট এর মধ্যে শিক্ষার্থীদের নিকট থেকে জমা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

আলিম পরীক্ষা ২০২২ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রেরিত অ্যাসাইনমেন্ট জমাগ্রহণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

চলমান কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক পুনবিন্যাসকৃত পাঠ্যসূচিভিত্তিতে আলিম পরীক্ষা ২০২২ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে।

প্রেরিত অ্যাসাইনমেন্ট সমূহ আগামী ১২ আগস্ট ২০২১ তারিখের মধ্যে শিক্ষার্থীদের নিকট থেকে জমাগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর প্রকাশিত দাখিল পরীক্ষা ২০২২ ও আলিম পরীক্ষা ২০২২ এর প্রকাশিত অ্যাসাইনমেন্ট সমূহ গ্রহণ সংক্রান্ত বিষয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর প্রকাশিত বিজ্ঞপ্তির দুটি পিডিএফ আকারে দেয়া হলো। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে মাদ্রাসা অধিদপ্তরের বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন।

দাখিল পরীক্ষা ২০২২ এর ৬ সপ্তাহের অ্যাসাইনমেন্ট

দেশের সরকারি-বেসরকারি মাদ্রাসাসমূহের দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২২ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট এর মধ্যে ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বাংলা নোটিশ ডটকমের ওয়েবসাইটে দেওয়া আছে শিক্ষার্থীরা চাইলে নিচের মাদ্রাসা দাখিল ২০২২ পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখুন বাটনে ক্লিক করে ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে দেখে নিতে পারবে সেই সাথে নমুনা উত্তর সমূহ পেয়ে যাবে।

আলিম পরীক্ষা ২০২২ এর ৬ সপ্তাহের অ্যাসাইনমেন্ট

বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য আলিম পরীক্ষা ২০২২ এর ৬ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহ পিডিএফ আকারে দেয়া হলো। অ্যাসাইনমেন্ট সমূহ দেখার জন্য নিচের আলিম পরীক্ষা ২০২২ এর এসাইনমেন্ট দেখুন বাটনে ক্লিক করে অ্যাসাইনমেন্ট সমূহ দেখে নিন এবং সেইসাথে নমুনা উত্তর সমূহ দেখে নিন।

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ