নিউজ

জাতীয়করণ চায় এমপিও শিক্ষকরা মোবাইল ব্যাংকিং এর বেতন নয়

জাতীয়করণ চায় এমপিও শিক্ষকরা: সম্প্রতি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতনের টাকা মোবাইল ব্যাংকিং এ পাঠানোর বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। মোবাইল ব্যাংকিং এ বেতন নয় ‌জাতীয়করণ চায় এমপিও শিক্ষকরা;

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর দেশব্যাপী শিক্ষকদের মধ্যে তুমুল আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। 

বিশ্লেষকরা বলছেন মোবাইল ব্যাংকিং এ টাকা প্রেরণ করলে শিক্ষকদের আরো বেশি ভোগান্তি পেতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা উত্তোলনের জন্য যে পরিমাণ খরচ হবে সেটাও শিক্ষকদের জন্য বাড়তি অসুবিধা তৈরি করবে।

মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠালে বিভিন্ন সময় নানা প্রকার জটিলতা সৃষ্টি হতে পারে শিক্ষকদের।

শিক্ষকদের দাবি মোবাইল ব্যাংকিং এ টাকা না পাঠিয়ে ব্যাংকগুলোকে সঠিক সময়ে বেতনের টাকা প্রদানের বিষয়ে তাগিদ দেওয়া উচিত।

এবং জনতা ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক সহ সকল ব্যাংকগুলোকে শিক্ষকদের একাউন্ট এর বিপরীতে এটিএম কার্ডের ব্যবস্থা চালু করলেও শিক্ষকদের জন্য অনেক সুবিধা হবে।

এদিকে মোবাইল ব্যাংকিংয়ে শিক্ষকদের টাকা পাঠাতে হলে সরকারের বাড়তি যে খরচ হবে সেটাও দেখার বিষয়। ‌

মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠানোর বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা সর্বশেষ এটাই জানা যায় যে শিক্ষকরা মোবাইল ব্যাংকিংয়ে বেতনের টাকা প্রাপ্তিতে অতোটা খুশি নয়।

তারা বলছেন সরকার মনগড়া সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের ভোগান্তি বাড়ানোর চেষ্টা করছেন।

শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ টি লাইক করে রাখুন।

আপনার জন্য আরও কিছু জরুরী খবর-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ