নিউজ

চতুর্থ শ্রেণি বাংলা ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ, মে ২০২১

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী নেপ কর্তৃক প্রণীত অন্তবর্তীকালীন পাঠপরিকল্পনা ও বাড়ীরকাজ এর অংশ হিসেবে চতুর্থ শ্রেণি বাংলা ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ, মে ২০২১ দেওয়া হল।

প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা তাদের আমার বাংলা বই থেকে ০২ মে ২০২১ থেকে ০৬ মে ২০২১ পর্যন্ত বাংলাদেশের প্রকৃতি প্রবন্ধ পড়বে।

চতুর্থ শ্রেণি বাংলা ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা, মে ২০২১

প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য তারিখ ভিত্তিক পাঠপরিকল্পনা নিচে দেওয়া হল।

০২ মে ২০২১, রোজ-রবিবার, বাংলাদেশের প্রকৃতি পাঠ-১, পাঠ্য বইয়ের পৃষ্ঠা-১

০৩ মে ২০২১, রোজ-সোমবার, বাংলাদেশের প্রকৃতি পাঠ-২, পাঠ্য বইয়ের পৃষ্ঠা-২

০৪ মে ২০২১, রোজ-মঙ্গলবার, বাংলাদেশের প্রকৃতি পাঠ-৩, পাঠ্য বইয়ের পৃষ্ঠা-৩

০৫ মে ২০২১, রোজ-বুধবার, বাংলাদেশের প্রকৃতি পাঠ-৪, পাঠ্য বইয়ের পৃষ্ঠা-৪

০৬ মে ২০২১, রোজ-বৃহস্পতিবার , বাংলাদেশের প্রকৃতি পাঠ-৫, পাঠ্য বইয়ের পৃষ্ঠা-৫

৪র্থ শ্রেণি বাংলা ১ম সপ্তাহের বাড়ীর কাজ, মে ২০২১

মে ২০২১ এর প্রথম সপ্তাহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের আমার বাংলা বইয়ে প্রথম প্রবন্ধ আমাদের প্রকৃতি এর পাঠ থেকে শিক্ষাথীর্দের একটি বাড়ীর কাজ দেওয়া হয়েছে।

৫ম শ্রেণি বাংলা বাড়ীর কাজ-১
৫ম বাড়ীর কাজ-১

শিক্ষার্থীরা উপরোক্ত বাড়ীর কাজের ছবিটি অভিভাবকের সহায়তা প্রিন্ট করবে অথবা শিক্ষকগণ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বিতরণ করবেন। শিক্ষার্থীর নাম, রোল, ও তারিখ সঠিকভাবে লিখবে।

বাড়ীর কাজ ও নিদের্শনা

নির্দেশনাঃ “বাংলাদেশের প্রকৃতি” বর্ণনামূলক রচনাটি মনােযােগ সহকারে পড়ি ও অনুশীলনীর কাজগুলাে আলাদা পৃষ্ঠায় লিখি।

নিচের অনুশীলনীর প্রশ্নগুলো লিখবে:

১. শব্দগুলাে পাঠ থেকে খুঁজে বের করি, ও বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি:

ইলশেগুঁড়ি, মূষলধারে, পেঁজা, তুলাে, ষড়খন্তু, বর্ষাকাল, অসহ্য, খ্রীষ্ম তাপ, পাড়, বিচিত্র, নবান্ন।

২. নিচের প্রশ্নগুলাের উত্তর বলি ও লিখি:

  • ক. বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে-যায়?
  • খ. বছরের বারাে মাসের নাম বলি এবং লিখি।
  • গ. কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয়? বলি এবং লিখি।
  • ঘ. আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি।
  • ঙ. কোন ঋতু আমার বেশি পছন্দ? পছন্দের কারণ কী? লিখে জানাই;

৩. ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি:

  • ক. আমাদের দেশ …………… দেশ। (সোনালী ধানের)
  • খ. গ্রীষ্মকে বলা হয় ……………… (উত্তুরে)
  • গ. বর্ষায় ফোটে …………. নানা ফুল। (ষড় ঋতুর)
  • ঘ. হেমন্তু …………….. ঋতু। (কদম, কেয়া ও আরও)
  • ঙ. শীতকালে ……………. হাওয়া বয়। (মধুমাস)

৪. ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বা দিকের শব্দের সঙ্গে মেলাই।

  • যাওয়া – ফুরফুরে বাতাস
  • খেজুরের – আসা
  • বসন্তকাল – প্রচণ্ড গরম
  • পিঠা – রস
  • গ্রীষ্ম – পুলি
বাংলা ১ম সপ্তাহের বাড়ীর কাজ ও পাঠপরিকল্পনা 02
দ্বিতীয় অংশ

৫. নিচের ছকে খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি:

ক. আকাশ তখন কালাে ঘন মেঘে ছেয়ে যায়। (………….)

খ. নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়। (………..)

গ. রৌদ্রের অসহ্য তাপ। (…………)

ঘ. এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। (…………)

ঙ. এ সময়ে কৃষকের ঘর সােনালি ফসলে ভরে ওঠে। (…………)

চ. গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। (…………)

৬. নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই:

কোকিলের ডাক মিষ্টি

ব্যক্তি, বস্তু, সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য। উপরের বাক্যটিতে কোকিল হলাে বিশেষ্য পদ। কিন্তু কোকিলের ডাক কেমন? মিষ্টি। এটি বিশেষণ পদ। যে শব্দ বিশেষ্য পদের কোনাে গুণ বা চরিত্র প্রকাশ করে, সেটিই বিশেষণ। এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি

বিশেষ্যবিশেষণ
কোকিলমিষ্টি

এবার নিচের বাক্যগুলাে পড়ি। বিশেষ্য পদগুলােকে গােল (O) চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলাের নিচে দাগ চিহ্ন (-) দিয়ে চিহ্নিত করি।

ক. তখন হাড় কাঁপানাে শীত।

খ. আকাশ হয়ে ওঠে ঘন নীল।

গ. ফুরফুরে সুন্দর বাতাস বয়।

ঘ. গ্রীষ্মে মিষ্টিফল পাওয়া যায়।

৭. কর্ম অনুশীলন: আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি।

উপরোক্ত অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে অভিভাবকের সহায়তায় স্বাস্থ্য বিধি মেনে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের নিকট জমা দিতে হবে। প্রয়োজনে শিক্ষকের নির্দেশনা অনুসরণ করবে।

৪র্থ শ্রেণি বাংলা ১ম সপ্তাহের বাড়ীর কাজ ও পাঠপরিকল্পনা ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

চতুর্থ শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রথম সপ্তাহের বাড়ির কাজ:

সপ্তাহব্যাপী পঞ্চম শ্রেণীর প্রতিদিনের বাড়ির কাজ পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ এবং পেইজটি লাইক এবং ফলো করবেন।

প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়ের বাড়ীর কাজ ও পাঠ পরিকল্পনা পাওয়ার জন্য গুগল প্লে-স্টোর থেকে আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

চতুর্থ শ্রেণি বাংলা ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীরকাজ, মে ২০২১

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ