নিউজ

এমপিও কমিটির সভা ১৬ সেপ্টেম্বর, যেসকল বিষয়ে সিদ্ধান্ত হবে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এমপিও কমিটির সভা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিত হবে; এমপিও কমিটির সভা নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের এমপিও কমিটির সভা অনুষ্ঠানের তারিখ ও আলোচ্য বিষয় জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিটি এই রকম-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (স্কুল ও কলেজ) এর শিক্ষক/কর্মচারীদের বেতনভাতাদির সরকারি অংশ (এম.পি.ও) প্রদান সংক্রান্ত কমিটি’র সেপ্টেম্বর/২০২০ মাসের নিয়মিত সভা করােনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ১৬/০৯/২০২০ তারিখ রােজ বুধবার বেলা ১১:০০ টায় প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

সভার সদস্যবৃন্দকে (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ব্যতীত) ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার জন্য তাদের ইমেইলে যথাসময়ে একটি লিঙ্ক প্রেরণ করা হবে।

সভার আলােচ্য বিষয়:

০১) স্কুল ও কলেজের ইনডেক্সধারী শিক্ষক/কর্মচারীগণের এম.পি.ও (বকেয়াসহ);

০২) ইনডেক্সধারী শিক্ষক/কর্মচারীগণের টাইম স্কেল/উচ্চতর স্কেল;

০৩) ইনডেক্সধারী শিক্ষক/কর্মচারীগণের বি.এড স্কেল/কামিল স্কেল;

০৪) ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধানগণের (অধ্যক্ষ, প্রধান শিক্ষক) এবং সহ-প্রধানগণের (উপাধ্যক্ষ, সহকারি প্রধান শিক্ষক) অভিজ্ঞতার আলােকে স্কেল;

০৫) সহকারী অধ্যাপক পদের স্কেল; এবং

০৬) বিবিধ।

সভায় সংশ্লিষ্ট সকলকে প্রয়ােজনীয় তথ্য ও কাগজপত্রাদিসহ যথাসময়ে উপস্থিত/সংযুক্ত থাকার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন অন্তত একবার ভিজিট করুন।

শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও অন্যান্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বাংলা নোটিশ ডট কম;

আপনার যেকোন তথ্য ও সহযোগিতার জন্য আমাদের ফেসবুক পেইজে এবং ওয়েবসাইটে ভিজিট করে পেতে পারেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন নোটিশ, বিজ্ঞপ্তি, পরিপত্র, গ্যাজেট, প্রজ্ঞাপণ সহ সকল ধরণের অফিসিয়াল তথ্য প্রাপ্তির একমাত্র স্থান বাংলা নোটিশ ডট কম।

এখানে বিনামূল্যে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ