নিউজ

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির অ্যাসাইনমেন্ট পুনরায় চালু

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের অধ্যায়নরত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত তাদের জন্য নিয়মিত অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় চালু করেছে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির অ্যাসাইনমেন্ট পুনরায় চালু সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি অধিদপ্তরের ওয়েবসাইটে ১৫ জুলাই ২০২১ প্রকাশ করা হয়।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির এবং ২০২২ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক যথা নিয়মে চালুকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-

কোভিড ১৯ অতিমারির কারণে সরকার কর্তৃক প্রদত্ত কঠোর বিধি নিষেধের কারণে মাউশি’র স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৬.২৭.০০১.২০-৮৩৭; তারিখ: ৩০/০৬/২০২১ খ্রি. তারিখে জারীকৃত পত্রের মাধ্যমে স্থগিতকৃত চলমান এ্যাসাইনমেন্ট কার্যক্রম এতদ্বারা প্রত্যাহার করা হলাে।

সূত্রোক্ত পত্রদ্বয়ের মাধ্যমে প্রকাশিত ৬ষ্ঠ থেকে ৯ম ও ২০২২ সনের এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যথা নিয়মে চালু থাকবে। এক্ষেত্রে কোনক্রমেই সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি উপেক্ষা করা যাবে না।

কোভিড ১৯ অতিমারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথ পালনপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ