নিউজ

২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং ৬ষ্ঠ-৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট পুনরায় স্থগিত

কোভিড-১৯ পরিস্থিতিতে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর ভিত্তিতে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন করার লক্ষ্যে পরিচালিত ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের ধারাবাহিক অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং ৬ষ্ঠ-৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট পুনরায় স্থগিত সংক্রান্ত পৃথক দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থী এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়। সেই সাথে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) ঢাকা অঞ্চলের প্রধান শিক্ষকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ ঘোষণা দিয়েছেন। সভায় উপস্থিত প্রধান শিক্ষকরা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য সূত্র বাংলা নোটিশ ডট কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানান, ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থী এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত হচ্ছে। ঢাকা জেলার প্রধান শিক্ষকদের সাথে আঞ্চলিক পরিচালক-উপপরিচালক, জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেয়া হয়েছে।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিতকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত এসাইনমেন্ট কার্যক্রম ১৪-০৬-২০২১ থেকে চলমান আছে।

ইতোমধ্যে গ্রিড অনুযায়ী এইচএসসি পরীক্ষা ২০২১ এর চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।  কোভিড-১৯ জনিত সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের কারণে এই এসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের চলমান এসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করেন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১৩ জুলাই ২০২১ জারিকৃত বিধি-নিষেধ সংক্রান্ত পরিপত্র নির্দেশনার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ষষ্ঠ থেকে নবম শ্রেণী ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহ ভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা স্থগিত করা হলো।

২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং ৬ষ্ঠ-৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট পুনরায় স্থগিত করণ সংক্রান্ত বিজ্ঞপ্তি গুলো ডাউনলোড করতে নিচের কাঙ্খিত বাটনে ক্লিক করুন।

পুনরায় এসাইনমেন্ট চালু হওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য এবং প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং ৬ষ্ঠ-৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট পুনরায় স্থগিত

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ