নিউজ

মাদ্রাসা শিক্ষকদের এমপিও সংশোধন আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের এমপিও শীটে নামসহ অন্যান্য তথ্য সংশোধন সংক্রান্ত জটিলতায় আছেন অনেক শিক্ষক-কর্মচারী। মাদ্রাসায় কর্মরত অনেক শিক্ষক-কর্মচারী এমপিও শীটে নাম সংশোধনসহ অন্যান্য তথ্য সংশোধন এর জন্য MEMIS সফটওয়্যার ব্যবহার করে আবেদন করে থাকেন। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের এমপিও তালিকায় তথ্য সংশোধনের আবেদন সংক্রান্ত একটি নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তর থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিও শীটে তথ্য সংশোধনের জন্য আবেদন এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে।

২৭ অক্টোবর ২০২০ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এমপিও শিটে বিভিন্ন ধরণের সংশোধনের আবেদন সঠিকভাবে দাখিল প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

বেসরকারি মাদ্রাসামুহের এমপি ও শিটে নাম/জন্ম তারিখ/ব্যাংক একাউন্ট ইনডেক্সকোভ/বিষয় পদবী সংশোধনের নিমিত্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়।

কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রেরিত অগ্রায়ন পত্রের সাথে প্রতিকার প্রার্থীর নিজস্ব স্বাক্ষরে কোন আবেদন প্রবেশ করানো হয়না, যা অনভিপ্রেত।

তাছাড়া অগ্রায়নে সাথে দাখিল/এসএসসি স্বরের ইংরেজি সনদ নিয়োগপত্র, যােগদানপত্র, ব্যাংক কর্তৃক ভুল ও সঠিক হিসাব নম্বর উল্লেখপূর্বক যথাযথ প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয় পত্র (NID),

বিজ্ঞপ্তি সম্বলিত পুর্ণাঙ্গ পত্রিকার মূল কপিসহ সকল সনদপত্র ও প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র/ডকুমেন্ট দেয়া হয় না।

যার ফলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক অসম্পূর্ণ অর্থায়নে/আবেদনে কার্যক্রম গ্রহণ করা সম্ভবপর হয় না।

০২। এমতাবস্থায়, বেসরকারি মাদ্রাসমূহের এমপিও শিটে বিভিন্ন ধরনের সংশােধনের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানের অর্থায়নের সাথে আবশ্যিকভাবে প্রতিকার প্রার্থীর নিজস্ব স্বাক্ষরযুক্ত আবেদনসহ সংশ্লিষ্ট সকল কাগজ-পত্র/ডকুমেন্ট যথাযথ সত্যায়নপূর্বক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দেশের মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত একমাত্র ফেসবুক গ্রুপ মাদ্রাসা শিক্ষা ফোরাম এ যোগদিন।

মাদ্রাসার শিক্ষার যাবতীয় তথ্য এই গ্রুপে আপডেট দেওয়া হয়।

দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটালাইজেশন হওয়ায় অনেক সময় শিক্ষকদের অনলাইনে কাজ করতে বিভিন্ন জটিলতায় পড়তে হয়।

এই লক্ষ্যে দেশের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার বিভিন্ন তথ্য ও সহযোগিতার জন্য একটি ফেসবুক গ্রুপ রয়েছে;

এখানে জয়েন করলে আপনার শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবার সহযোগিতা পাবেন।

গ্রুপে জয়েন করার লিংক- ডিজিটাল শিক্ষা https://web.facebook.com/groups/eduhub.bd

আপনার জন্য আরও কিছু তথ্য-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ