নিউজ

করোনাকালীন শিক্ষার্থীদের এসাইনমেন্ট মূল্যায়ন তথ্য ছক ডাউনলোড

করোনাকালীন শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে ৬ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হচ্ছে। শিক্ষার্থীদের কে এসাইনমেন্ট এর আলোকে মূল্যায়ন এর জন্য করোনাকালীন শিক্ষার্থীদের এসাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত তথ্য ছক দেওয়া হয়েছে।

পরিদর্শনকারী কর্মকর্তারা এই ছকের ১৫ দফা অনুসরণ করে করোনাকালীন শিক্ষার্থীদের এসাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত ছক পূরণ করে জমা দিবেন।

করোনাকালীন শিক্ষার্থীদের এসাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত তথ্য ছক এ যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে:

১. ১লা নভেম্বর ২০১০ তারিখ হতে শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট দেয়ার কার্যক্রম শুরু হয়েছে কি/না;

২. মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদত্ত এসাইনমেন্ট গ্রিড অনুসরণ করে প্রতি সপ্তাহে প্রত্যেক শিক্ষার্থীকে ৩টি এসাইনমেন্ট দেয়া হয় কি/না;

৩. শিক্ষার্থীরা এ্যাসাইনমেন্টগুলো সাদা কাগজে স্ব-হস্তে লিখে জমা দেয় কি/না;

৪. এ্যাসাইনমেন্টগুলো সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে অভিভাবক বা তাঁর প্রতিনিধি কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে জমাদান ও গ্রহণ করা হয় কি/না। দিন/বার (উল্লেখ করুন)

৫. শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে তাদের সবল ও দুর্বল দিকগুলো স্পষ্টভাবে মন্তব্য কলানে লিপিবদ্ধ করা হচ্ছে কি/না;

৬. শিক্ষক কর্তৃক এসাইনমেন্টগুলো মূল্যায়ন করার পর তাঁর মতামতসহ শিক্ষার্থীদের নিকট তা পৌছানো এবং সময়মতো তা ফেরত এনে প্রতিষ্ঠানে সংরক্ষণ করছেন কি/না।

৭. এ্যাসাইনমেন্টগুলো নিধারিত মূল্যায়ন নির্দেশনা অনুসারে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে কি/না;

৮. শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক বিষয়ওয়ারী সকল মূল্যায়ন রেকর্ড করা হচ্ছে কি/না।

৯. এ্যাসাইনমেন্ট এর এই কার্যক্রমে শিক্ষার্থীরা কোন প্রকার অনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে কি/না;

১০. ১লা নভেম্বর ২০২০ খ্রিঃ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ খ্রিঃ পর্যন্ত মাউশি নির্ধারিত এ্যাসাইনমেন্ট ছাড়া শিক্ষার্থীদের আর কোন ধরনের পরীক্ষা না বাড়ির কাজ দেওয়া হচ্ছে কি/না;

১১. করোনাকালীন সময়ের জন্য বেতন ও অন্যান্য ফি সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা মানা হচ্ছে কি/না;

১২. পরিদর্শনকারী কর্মকর্তা কর্তক শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে মন্তব্য (যদি থাকে)

উপরোক্ত তথ্যবলির আলোকে করোনাকালীন শিক্ষার্থীদের এস্যাইনমেন্ট মূল্যায়ন বিষয়ক পরিদর্শন রিপোর্ট দেওয়া হবে।

ছকটি ডাউনলোড করুন:

আপনার জন্য আরও কিছু তথ্য:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ