নিউজ

একাদশ শ্রেণির উপবৃত্তির তালিকা প্রেরণের নির্দেশ – মাউশি

একাদশ শ্রেণির উপবৃত্তির তালিকা প্রস্তুত করে প্রেরণ করার নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাউশি ওয়েব সাইটে ০৬ সেপ্টেম্বর প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণির উপবৃত্তির তালিকা প্রস্তুত করে নির্দেশনা মত প্রেরণ করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রােগ্রাম (এসইডিপি) এর আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসুচি’র অধীনে উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত

এবং নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সংযুক্ত ছক-২ মােতাবেক ০১(এক) সেট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দিবেন

এবং উক্ত তথ্যাদি উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার তাঁর দপ্তরে সংরক্ষণ করবেন।

পরবর্তীতে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সংযুক্ত ছক-১ মােতাবেক তথ্যের একসেট হার্ডকপি (সফটকপি hs.Stipend@gmail.com ই-মেইলে) স্কিম দপ্তরে প্রেরণের জন্য অনুরােধ করা হলাে।

উল্লেখ্য যে, নির্ধারিত কমিটি কর্তৃক উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার মূল কপি অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

স্কীম পরিচালক মোঃ মোর্তজা মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি

ডাউনলোড করুন

তালিকা প্রেরণের একটি নমূনা ছক বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। নমুনা ফরম এর ওয়ার্ড ও পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন।

  • উপবৃত্তির তালিকা প্রেরণের নমূনা ফরম (ডাউনলোড)

দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন।

এর আগে একাদশ শ্রেণির উপবৃত্তি সংক্রান্ত আরও দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; মাউশির প্রকাশিত বিজ্ঞপ্তি দুটি হল-

উপবৃত্তি সংক্রান্ত: ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত এবং উপবৃত্তির জন্য নির্বাচিত যোগ্য শিক্ষার্থীর সংখ্যা স্কিম দপ্তরে এবং উপবৃত্তির জন্য নির্বাচিত যোগ্য শিক্ষার্থীদের তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ প্রসঙ্গে

বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন ও ডাউনলোড করুন

এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিটি হল:

এসইডিপি এর আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূটির উচ্চ মাধ্যমিক/সমমান তালিকাভূক্ত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে বিকাশ একাউন্ট খোলা প্রসঙ্গে।

বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন ও ডাউনলোড করুন

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ