নিউজ

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাদিস, রসায়ন ও আইসিটি

২০২২ সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাদিস, রসায়ন ও আইসিটি পিডিএফ আকারে এবং আলিম পরীক্ষা ২০২২ এর ৬ষ্ঠ সপ্তাহের রসায়ন, হাদিস শরীফ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হল। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে প্রণীত সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট এর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রকাশিত হয় ১৪ জুলাই ২০২১;

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট

কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় বিকল্প মূল্যায়নের অংশ হিসেবে আলিম ২০২২ পরীক্ষার্থীদের সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশের ধারাবাহিকতায় মাদ্রাসা সমূহের অধ্যায়নরত শিক্ষার্থীদের আলিম দ্বাদশ শ্রেণীর হাদিস শরীফ,  রসায়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্যবইয়ের নির্ধারিত কাজ দেয়া হয়। আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক স্তরের বায়ুস্তরের মাদ্রাসাসমূহের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য আলিম ২০২২ পরীক্ষার্থীদের ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট অফ অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হলো।

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাদিস, রসায়ন ও আইসিটি

আলিম পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রণীত ষষ্ঠ সপ্তাহের গ্রিডসহ অ্যাসাইনমেন্ট প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

উপযুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, চলমান কোভিড়-১৯ অতিমারির কারণে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি শ্রেণি কার্যক্রমে এখনাে সম্পৃক্ত করা যায়নি। ইতােমধ্যে ২০২২ সালের আলিম পরীক্ষার পাঠ্যসূচি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক পুনর্বিন্যাস করা হয়েছে।

শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিরভিত্তিতে আলিম পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারীদের জন্য প্রথম পর্যায়ে (সূত্রোক্ত ১) ৭টি বিষয়ের মূল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি এবং উল্লেখিত ৭টি বিষয়সহ দ্বিতীয় পর্যায়ে (সুত্রোক্ত ২) ৩২টি বিষয়ের মূল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক এ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

আলিম পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক পুনর্বিন্যাসকৃত মূল্যায়ন রুব্রিক্সসহ ষষ্ঠ সপ্তাহের জন্য নির্ধারিত হাদিস ও উসুলুল হাদিস, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ও রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি গ্রিড অনুযায়ী পরবর্তী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাদিস শরীফ

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাদিস

শ্রেণিঃ আলিম ২য় বর্ষ, বিভাগঃ সকল, বিষয়ঃ হাদিস শরিফ, অ্যাসাইনমেন্ট নং-০১

অ্যাসাইনমেন্ট: شعب الإيمان بضوء الحديث الشريف

শিখনফল বিষয়বস্তুঃ অধ্যায়: আল ইমান।

নির্দেশনা (সংকেত ধাপ/পরিধি): قال هريرة قال عن أبي رسول الله صلى الله عليه وسلم- « الإيمان بضع وستتغوت أو بضع وستون شغبة فأفضلها قول لا إلة الا الله وأدناها إماطة الأذي عن الطريق والحياء شغية من الإيمان

১. হাদিসটির শাব্দিক ও সরল অনুবাদ; ২. হাদিসটির রাবি পরিচিতি; ৩. ইমানের পরিচয় ও শাখা প্রশাখা; ৪. দূষণমুক্ত পরিবেশ ও শালীন সমাজ গঠনে হাদীসটির প্রয়ােগিক গুরুত্ব সম্পর্কে মতামত;

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আইসিটি

শ্রেণিঃ আলিম ২য় বর্ষ, বিভাগঃ সকল, বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অ্যাসাইনমেন্ট নং-০১

অ্যাসাইনমেন্ট নম্বর: ১, প্রথম অধ্যায়ঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত;

অ্যাসাইনমেন্টঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী অবলােকনের জন্য অগিত দর্শনার্থীদের আঙ্গুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তিসমূহের ব্যাখ্যা;

শিখনফল/বিষয়বস্তুঃ

১. প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন করতে পারবে। ২. তথ্য ও যােগাযােগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করতে পারবে;

নির্দেশনা/ (সংকেত/ধাপ/পরিধি):

ক. ভার্চুয়াল রিয়েলিটির ধারণা এবং বাস্তব জীবনে এর প্রয়ােগ ও প্রভাব, খ. বায়ােমেট্রিক্সের ধারণা, প্রকারভেদ ও প্রয়ােগের ক্ষেত্রসমূহ, গ. রােবটিকসের ধারণা এবং প্রয়ােগের ক্ষেত্রসমূহ;

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন ১ম পত্র

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন

শ্রেণিঃ আলিম ২য় বর্ষ, বিভাগঃ বিজ্ঞান, বিষয়ঃ রসায়ন, অ্যাসাইনমেন্ট নং-০১, দ্বিতীয় অধ্যায়-গুণগত রসায়ন

অ্যাসাইনমেন্টঃ পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালীর উৎস;

শিখনফল/বিষয়বস্তুঃ

১. পরমাণুর রাদারফোর্ড ও বাের মডেলের তুলনা করতে পারবে।

২. কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্য করতে পারবে

৩. কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি বর্ণনা করতে পারবে।

৪. আউফবাউ, হুন্ড ও পউলির বর্জন নীতি প্রয়ােগ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে।

৫. তড়িৎ চুম্বকীয় বর্ণালী ব্যাখ্যা করতে পারবে।

৬. বাের পরমাণুর মডেল অনুসারে হাইড্রোজেন পনমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারবে।

নির্দেশনা (সংকেত ধাপ/ পরিধি):

১। ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত নীতিসমূহ ব্যাখ্যা করা;

২। কোয়ান্টাম সংখ্যা থেকে শক্তিস্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা;

৩। উপশক্তিস্তর সমূহের বর্ণনা ও আকৃতি ব্যাখ্যা করা;

৪। পারমাণবিক বর্ণালীর উৎস ব্যাখ্যা করা;

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাদিস, রসায়ন ও আইসিটি পিডিএফ ডাউনলোড

বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য আলিম দ্বিতীয় বর্ষের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর বিষয় সমূহ এক পাতায় বিভাগভিত্তিক আলাদা করে দেওয়া হল। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে শিক্ষার্থীরা আলিম পরীক্ষা ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে রচিত ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমূহ ডাউনলোড করে নিতে পারবে। 

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ