অনলাইন শিক্ষা

লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট – বিনামূল্যে প্রফেশনাল প্রশিক্ষণ (আপনার উপজেলাতেই)

লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (LEDP) প্রকল্পের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে সম্পূর্ণ সরকারি অনুদানে কর্মসংস্থানের সুযোগ সহ ৫০ দিন ব্যাপি (২০০ ঘন্টা) প্রফেশনাল আউটসোর্সিং ট্রেনিং এর জন্য নিবন্ধন চলছে ।

আগ্রহী প্রার্থীরা নিবন্ধন করতে নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে অনলাইন পরীক্ষায় অংশগ্রহন করুন- https://ledp.ictd.gov.bd/registration

APPLY ONLINE

কোর্স সমূহ:
১.ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
২.গ্রাফিক্স ডিজাইন
৩.ডিজিটাল মার্কেটিং

যোগ্যতাঃ
১. অবশ্যই ব্যক্তিগত ল্যাপটপ থাকতে হবে।
২. ন্যূন্যতম এইচ এস সি/ সমমান পাশ হতে হবে।
৩. কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে।

  • প্রশিক্ষণ স্থান উপজেলা ভিত্তিক নিবন্ধন করতে হবে।
  • শারীরিক প্রতিবন্ধীরা এই কোর্সে বিশেষ সুযোগ পাবে।
  • ৩০% নারী শিক্ষার্থীরা কোটা ভিক্তিক এই ট্রেনিং এ সুযোগ পাবে।
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে ।
  • উদ্যোক্তা সৃষ্টি, অনলাইন মার্কেটপ্লেসে আয়, স্থানীয় প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ পাবে।

অনলাইন আবেদনের নিয়ম:

প্রথমেই আবেদনকারীকে APPLY ONLINE বাটনে ক্লিক করে অথবা https://ledp.ictd.gov.bd/registration লিংকে প্রবেশ করতে হবে।

প্রবেশ করার পর নিচের ছবির মত রেজিষ্ট্রেশন ফরম আসবে

ICT Division LEARNING AND EARNING Registration Form
LEARNING AND EARNING STUDENT REGISTRATION FORM

প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে ডাটা সেভ হবে এরপর অনলাইনে ২০ নম্বরের একটি পরীক্ষা দিতে হবে।

পরীক্ষায় পাশ করলে নিচের ছবির মত একটি মেসেজ আসবে সেটা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ