অনলাইন শিক্ষা

এবার শিক্ষকদেরও সংসদ টিভিতে ক্লাস দেখার নির্দেশনা – মাউশি

সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠদানের হতো না হওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সংসদ টিভিতে আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হচ্ছে।

গত ২৯ মার্চ থেকে এই কার্যক্রম চলমান আছে।
এবার শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের সংসদ টিভিতে প্রচারিত ক্লাসসমূহ দেখার নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা, উপজেলা শিক্ষা অফিস, সরকারি-বেসরকারি সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠান বন্ধ কালীন সময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ বাংলাদেশ টিভিতে নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিষয় ভিত্তিক পাঠদান প্রক্রিয়া চলমান।

শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকদের শ্রেণি কার্যক্রম দেখার নির্দেশনা প্রদান করা হলো।
প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী পাঠদানকারী শিক্ষক কর্তৃক প্রদত্ত বাড়ির কাজ সম্পন্ন করবেন।
এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের নিকট তা জমা দিবেন।
এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়ন এর সাথে যোগ হবে।

আমার ঘরে আমার স্কুল নির্দেশনা

মোবাইলের সংসদ টিভি দেখার প্রক্রিয়া জানতে ক্লিক করুন

ইউটিউব এর সংসদ টিভির ক্লাস গুলো দেখতে ক্লিক করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ