নিউজ

কোভিড-১৯ পরিস্থিতিতে বিদ্যালয়সমূহের একাডেমিক সুপারভিশন বিজ্ঞপ্তি

বৈশ্বিক মহামারী ‘কোভিড-১৯’ পরিবর্তিত পরিস্থিতিতে মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের একাডেমিক সুপারভিশন সংক্রান্ত একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি;

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ১৮ অক্টোবর ২০২০ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বৈশ্বিক মহামারী ‘কোভিড-১৯’ পরিবর্তিত পরিস্থিতিতে মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের একাডেমিক সুপারভিশন করা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা শিক্ষা অফিস সমূহের জন্য জানানো হয়-

বৈশ্বিক মহামারী ‘কোভিড-১৯’ পরিবর্তিত পরিস্থিতির কারণে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে।

মাধ্যমিক পর্যায়ের শ্রেণি পাঠদান অব্যাহত রাখার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর “আমার ঘরে আমার স্কুল” শিরােনামে শ্রেণি পাঠদান সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করে যাচ্ছে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম পরিচালনা করছে। বৈশ্বিক মহামারীর এ সমস্যা সংকুল পরিস্থিতিতে অনলাইন ক্লাস ও সংসদ বাংলাদেশ টেলিভিশন এর শ্রেণি পাঠদান কার্যক্রম ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্ণিত কার্যক্রমসমূহ যথাযথভাবে বাস্তবায়ন এবং বিদ্যালয়ের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের নিয়মিতভাবে বিদ্যালয়সমূহ সুপারভিশন করা প্রয়ােজন।

এ প্রেক্ষিতে বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় ও মাউশি হতে বিভিন্ন সময় প্রেরিত নির্দেশনার আলােকে সুপারভিশন তথ্যছক কিছুটা পরিবর্তন করা হয়েছে।

এমতাবস্থায়, বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার অনুসরণ করে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণকে নির্ধারিত প্রমাপ অনুযায়ী বিদ্যালয়সমূহ নতুন সংযুক্ত ছকে সুপারভিশনপূর্বক পূর্বের ধারাবাহিকতায় সুপারভিশন প্রতিবেদন মাউশির একিউএ ইউনিটে ইমেইলে (dd_plan pbm@yahoo.com) প্রেরণ করার জন্য অনুরােধ করা হলাে।

উল্লেখ্য, আঞ্চলিক ও জেলা শিক্ষা অফিস তথ্যসমূহ গুরুত্বের সাথে যাচাই বাছাই করে নির্ধারিত ছকে সুপারভিশনকৃত বিদ্যালয়ের তালিকাসহ রির্পোট প্রণয়ন ও প্রেরণ করবেন।

সকলের অবগতির সার্থে বিষয়টি অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে মাউশি;

মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের একাডেমিক সুপারভিশন সংক্রান্ত বিভিন্ন ফরম্যাটও দেওয়া হয়েছে; আপনার প্রয়োজন অনুযায়ী ফরম্যাটটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন-

(জেলা হতে প্রাপ্ত প্রতিবেদনের পিডিএফ কপি ও সুপারভিশনকৃত বিদ্যালয়ের তালিকাসহ প্রেরণ করতে হবে)

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু জরুরী বিজ্ঞপ্তি:

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ