নিউজ

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদানের নির্দেশনা – মাউশি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদান সম্পর্কিত নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের ওয়েবসাইটে ১০-০৬-২০২০ তারিখে প্রকাশিত হয় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদান বিষয়ক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি প্রধানকে কর্মরত শিক্ষক কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

অর্থ বিভাগের ৩১ মে ২০২০ তারিখে প্রকাশিত স্মারক এর স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল প্রদান বিষয়ে স্পষ্টীকরণ:

৩১ মে ২০২০ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়-

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেল প্রদান বিষয়ে নির্দেশক্রমে অর্থবিভাগের নিম্নরূপ মতামত প্রদান করা হলো:

  • ক. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০১৮ এর ১১ (৫) অনুচ্ছেদ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির তারিখ থেকে পদোন্নতি বা টাইম স্কেল বা অন্য কোনোভাবে উচ্চতর স্কেল না পেয়ে থাকলে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৭ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে পরবর্তী গ্রেডে একটি উচ্চতর স্কেল প্রাপ্য হবেন এবং
  • খ. অর্থ বিভাগ কর্তৃক জারীকৃত ২১-০৯-২০১৬ খ্রিস্টাব্দ তারিখের ২৩২ নাম পরিপত্র টি মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক অকার্যকর ঘোষণা করা হয়েছে এবং এর বিপরীতে উচ্চ আদালতে আপিল চলমান আছে বিধায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৭ (২) নং অনুচ্ছেদ অনুযায়ী বিষয়ে করণীয় কিছু নেই।

প্রয়োজনীয় পরিপত্র গুলো ডাউনলোড করুন-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ