নিউজ

২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। ০১ এপ্রিল ২০২১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশিত;

অ্যাসাইনমেন্ট গ্রিড অনুযায়ী প্রকাশিতব্য ২১ সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর মধ্যে এটি তৃতীয়। এভাবে মাউশি নির্ধারিত এ্যাসাইনন্টে রুটিন অনুযায়ী আগামী আগষ্ট ০৭ তারিখ পর্যন্ত নিয়মিত প্রতি সপ্তাহে এ্যাসাইনমেন্ট প্রকাশিত হবে।

কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মূল্যায়নের লক্ষ্যে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের নির্ধারিত এ্যাসাইনমেন্ট প্রকাশিত। ০১ এপ্রিল ২০২১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এ্যাসাইনমেন্ট গ্রিড অনুযায়ী ২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ২০২১ সালের ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

এই বছর ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের কোনো প্রকার পরীক্ষা না নেওয়ার সরকারি সিদ্ধান্তের আলোকে মার্চ এর ২০ তারিখ থেকে ২১ সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ কার্যক্রম শুরু হয়েছে।

তার ধারাবাহিকতায় ২০২১ সালের স্কুল সমূহের শিক্ষার্থীদের জন্য ৩য় সপ্তাহের নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

তোমাদের জন্য ২০২১ সালের ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট পিডিএফ আকারে শ্রেণি ভিত্তিক আলাদা আলাদা করে দেওয়া হয়েছে।

এই পোস্টের শেষে তোমার কাঙ্খিত বাটনে ক্লিক করে সকল শ্রেণির এক সাথে অথবা শ্রেণি ভিত্তিক আলাদা ডাউনলোড করতে পারবে।

অ্যাসাইনমেন্ট গ্রিড অনুযায়ী ৬ষ্ঠ, ৭ম, ও ৮ম গণিত, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান এবং ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গণিত, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, অর্থনীতি বিষয়ের এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা নির্ধারিত মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট আগামী ০৪ এপ্রিল এর মধ্যে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা প্রদান করবেন।

শিক্ষকগণ অ্যাসাইনমেন্ট এ দেওয়া মূল্যায়ন নির্দেশিকা বা মূল্যায়ন রুবিক্স অনুসরণ করে ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে সংরক্ষণ করবেন এবং শিক্ষার্থীদের এর মাধ্যমে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করবেন।

অ্যাসাইনমেন্ট এ প্রদত্ত মুল্যায়ন রুবিক্স শতভাগ অর্জিত হলে অতি উত্তম, কিছুটা সমস্যা থাকলে উত্তম, বেশিরভাগ অর্জিত না হলে ভাল এবং মূল্যায়ন রুবিক্স অর্জিত না হলে অগ্রগতি প্রয়োজন হিসেবে চিহ্নিত করবেন।

৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১

ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের তৃতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট হিসেবে গণিত, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয় থেকে একটি করে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।

গণিত বিষয়ের নির্ধারিত কাজটি সবাই সমাধান করতে হবে আর গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা বিষয়ের এ্যাসাইনমেন্ট তাদের পছন্দ অনুযায়ী যেকোন একটি লিখবে।

৭ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্যেও ২০২১ সালের তৃতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট হিসেবে গণিত, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয় থেকে একটি করে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।

গণিত বিষয়ের নির্ধারিত কাজটি সবাই সমাধান করতে হবে আর গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা বিষয়ের এ্যাসাইনমেন্ট তাদের পছন্দ অনুযায়ী যেকোন একটি লিখবে।

৮ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১

২০২১ সালের তৃতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট হিসেবে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গণিত, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয় থেকে একটি করে কাজ দেওয়া হয়েছে।

গণিত বিষয়ের নির্ধারিত কাজটি সবাই সমাধান করতে হবে আর গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা বিষয়ের এ্যাসাইনমেন্ট তাদের পছন্দ অনুযায়ী যেকোন একটি লিখবে।

৯ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১

নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রকাশিত ২০২১ সালের তৃতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট হিসেবে গণিত,  কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত ও অর্থনীতি বিষয় থেকে একটি করে কাজ দেওয়া হয়েছে।

গণিত বিষয়ের নির্ধারিত কাজটি সবাই সমাধান করতে হবে আর গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা ও উচ্চতর গণিত বিষয়ের এ্যাসাইনমেন্ট তাদের পছন্দ অনুযায়ী যেকোন একটি লিখবে।

উপরোক্ত ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট সম্পন্ন করে ০৮ এপ্রিল এর মধ্যে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের জমা দিবে এবং শিক্ষকগণ যথাযথ নিয়ম অনুসরণ করে তাদের মুল্যায়ন করবেন।

তোমাদের জন্য ২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট সকল শ্রেণির জন্য একটি পিডিএফ ফাইলে দেওয়া হল। তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো।

ডাউনলোড করতে উপরের ডাউনলোড করুন বাটনে অথবা এখানে ক্লিক করুন

অন্যান্য সপ্তাহের এ্যাসাইনমেন্ট দেখুন:

এই সম্পর্কিত আরও কিছু তথ্য:

২০২১ সালের তোমাদের জন্য প্রণীত বিভিন্ন সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রশ্ন সবার আগে পেতে, সমাধান সংক্রান্ত বিভিন্ন তথ্য ও মূল্যায়ন তথ্য পেতে বাংলা নোটিশ এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নাও;

নিচের Download From Google PlayStore এ ক্লিক করে ডাউনলোড করতে পারবে।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ